বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৬

রাঙামাটিতে সেতু ভেঙে ট্রাক নদীতে, ৩ জনের মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। 

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আরাফাত হোসেন (৪৫) ও জহুরুল ইসলাম (৪৭)।

কতোয়ালী থানার ওসি কাবির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর