যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ প্রস্তুত : শিবির নেতা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫
দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। বর্তমান পরিস্থিতি দেশের জন্য গভীর সংকটের সৃষ্টি করেছে এবং কেউ কেউ এ ষড়যন্ত্রের অংশীদার হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার কিছু অংশে সাহায্য করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও। এ অবস্থায় দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ছাত্রসমাজ সম্পূর্ণ প্রস্তুত।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা এবং রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন সিবগাতুল্লাহ। রাজধানীর কাটাবন থেকে শাহবাগ পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, অসংখ্য শহীদ, আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে, তা প্রশাসনের ব্যর্থতার একটি স্পষ্ট প্রতিফলন। এ ঘটনায় শতশত শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।
রাকসু নির্বাচন প্রসঙ্গে সিবগাতুল্লাহ বলেন, যেখানে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, সেখানে রাকসুতে একটি ছাত্রসংগঠন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকারের কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, আজও নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীতে মিছিল করছে, তাহলে আমরা কী বুঝব? সরকার কি আসলেই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে? ছাত্রসমাজ কখনোই ঘুমিয়ে থাকে না, প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে।
এসময় ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনসহ ছাত্রশিবিরের বিভিন্ন নেতা বক্তব্য দেন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা ও ঢাকা মহানগরের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশে সিবগাতুল্লাহ সরকারের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার এবং ছাত্রসমাজকে একজোট করে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই যে ছাত্রসমাজ ঘুমিয়ে নেই। দেশের স্বার্থে আমরা রাজপথে নামব এবং প্রতিটি ষড়যন্ত্রের মোকাবিলা করব।
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
