শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

যশোরের শার্শায় ট্রাক চাপায় পল্লী বিদুৎ কর্মী নিহত

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে ট্রাকের চাপায় জান্নাতুল ফেরদৌস (২৪)নামে এক পল্লী বিদুৎ কর্মী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল  ৯টার দিকে উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নূর ইসলাম নামে আরও একজন আহত হন।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আর আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজি উল্ল্যাহর ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে মোটরসাইকেলযোগে সহকর্মী নূর ইসলামের সঙ্গে শার্শার উদ্দেশে রওনা দেন জান্নাতুল ফেরদৌস। পথিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই জান্নাতুল নিহত হন। এ দুর্ঘটনায় নূর ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত নূর ইসলামকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি মামুন হুসাইন জানান, স্বজনদের অনুরোধে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর