শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

ময়মনসিংহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

সারা দেশের মতো ময়মনসিংহেও করোনার চতুর্থ ডোজ টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি চালু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ, এস কে হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল এই তিনটি কেন্দ্রে একযোগে সাধারণ মানুষকে টিকা দেয়া হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তৃতীয় ডোজ নেয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেয়া হচ্ছে।


এ ছাড়াও  ফ্রন্টলাইনার, অন্তঃসত্ত্বা নারী, দুগ্ধদানকারী নারী, এনজিও কর্মী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও টিকা দেয়া হচ্ছে। চতুর্থ ডোজে টিকাগ্রহীতাদের ফাইজার কোম্পানির টিকা দেয়া হচ্ছে। চতুর্থ ডোজের পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজের টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের টিকা কেন্দ্র পরিদর্শনের সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচির সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, দুই লাখেরও বেশি টিকা সংরক্ষিত আছে। টিকার কোনো ঘাটতি নেই।

এই বিভাগের আরো খবর