মৌসুম ছাড়া মাচায় তরমুজ চাষে লাভবান চাষিরা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩ মে ২০২৩
পথের দুপাশে ধান খেত। পুরো মাঠে বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। এরই মাঝে মাঝে রয়েছে তরমুজখেত। আর খেতের মাচায় ঝুলছে রং-বেরংয়ের তরমুজ। কোনোটার উপরিভাগ হলুদ, ভেতরে লাল টকটকে। আবার কোনটির উপরিভাগ গাঢ় সবুজ, ভেতরে হলুদ। এসব তরমুজ খেত থেকে তুলে পথের পাশে এক স্থানে জড়ো করছেন কৃষক।
পথ দিয়ে চলাচলকারী ব্যক্তিরা সেসব তরমুজ দরদাম করে কিনছেন। তাছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে খেত থেকে ভালো দামে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। সেই তরমুজ ট্রাক ও কাভার্ডভ্যানে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্নস্থানে।
তরমুজ ঘিরে এমন উৎসবের আমেজ চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ি, ভারাহুত, শিরট্টি, গোড়নাসহ আশপাশের কয়েকটি এলাকায়। ওই এলাকার তরমুজ চাষিরা বলেন, বছরের নয় মাস জুড়ে মাচায় তরমুজ চাষ করা যায়। এই ফসল লাভজনক হওয়ায় তাদের মধ্যে বেড়েছে আগ্রহ। এতে তরমুজ চাষ প্রতিবছরই বাড়ছে। এবার ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরাও খুশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলার পাঁচ উপজেলায় ৪৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯ হেক্টর, পাঁচবিবিতে ২২ হেক্টর, আক্কেলপুরে ২ হেক্টর, ক্ষেতলালে ৫ হেক্টর ও কালাই উপজেলায় ৭ হেক্টর জমিতে মাচায় তরমুজ চাষ করেছেন চাষিরা।
গত কয়েকবছর ধরে তরমুজ চাষ করছেন কৃষক জয়নুল হক। এবার তিনি ৩ বিঘা ৭ শতক জমিতে কয়েক জাতের তরমুজের আবাদ করেছেন। এই কৃষক ঢাকা পোস্টকে বলেন, এবার মধুমালা, সুগারকিং ও টাইগার ক্রাউন জাতের তরমুজ চাষ করেছি। এই তরমুজ চাষ বছরে ৯ মাস ধরে করা যায়। আর বাকি ৩ মাস শীত মৌসুমে আলু চাষ করা হয়। ধান আর আলু চাষ আমাদের প্রধান। কিন্তু তরমুজে অধিক লাভ হয়। অসময়েও ভালো টাকা আয় হয় তাই এই চাষ দিনদিন বাড়ছে।
তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে এই কৃষক বলেন, এক বিঘা জমিতে জৈব সার, কীটনাশক, ইউরিয়া, ফসফেট, ডিএপি পটাশসহ যাবতীয় সার দিতে হয়। তরমুজ চারা রোপণের জন্য কিছুদূর পরপর বেড তৈরি করে নিতে হয়। আর ওই বেডে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পর বীজ রোপণের স্থানে ফুটো করে তা রোপণ করা হয়। বীজের চারা গজালে বাঁশ, সুতা দিয়ে মাচা তৈরি, জমির চারপাশে নেট দিয়ে ঘিরে দিতে হয়। ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা তুলে দেওয়ার কাজ করতে হয়। এসব কাজে প্রতি বিঘায় শ্রমিক মজুরিসহ ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা খরচ করতে হয়। তরমুজের বীজ ভালো মানের হলে তরমুজ ভালো এবং বড় হয়। এতে ক্রেতা এবং ব্যবসায়ী ভালো দামে কিনে নেন।
আরেক তরমুজ চাষি সাইদুল ইসলাম বলেন, জমিতে ধান লাগালে ধান কেটে বিক্রির পর টাকা পাওয়া যায়। আর তরমুজ লাগালে তিন মাসের মধ্যে বিক্রি শেষ করা যায়। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হয়। এটি লাভজনক ফসল।
ভারাহুত গ্রামের কৃষক মুসা মণ্ডল সাড়ে ৩ বিঘা জমিতে এবার তরমুজ চাষ করেছেন। তরমুজ চাষের জন্য ওই জমি তিনি বছরে ৩০ হাজার টাকায় বর্গা নিয়েছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, এই তরমুজ চাষে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে ৮০ থেকে ১০০ মণের ওপর তরমুজ উৎপাদন হয়। আর বাজারে দাম ভালো থাকলে বিক্রি হয় এক থেকে দেড় লক্ষ টাকা। কেউ কেউ ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। এবার তরমুজের দামও ভালো আছে। ১২শ টাকা থেকে ১৮শ টাকা মণ পর্যন্ত তরমুজ বিক্রি করা হচ্ছে। লাভজনক ফসল তরমুজ চাষে এই এলাকার মানুষ স্বাবলম্বী হচ্ছেন।
ওই এলাকার তরমুজ ব্যবসায়ী মফিদুল ইসলাম বলেন, আমরা কৃষকের জমি থেকে পছন্দ করে তরমুজ ক্রয় করি। সেসব তরমুজ আবার সীমিত লাভে অন্যান্য বাজার কিংবা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. মজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অসময়ের এই তরমুজে চাষিরা লাভবান হচ্ছেন। ব্ল্যাক বেবি, মধুবালা, গোল্ডেন ক্রাউন, ইয়েলো কিংসহ কয়েক জাতের তরমুজ এ জেলায় আবাদ হয়। একই সময়ে এক জমিতে দুই থেকে তিনবার তরমুজ চাষ করতে পারে এবং অসময়ে যে টাকা আসে তাতে তাদের অন্যান্য ফসলের খরচ উঠে যায়। এই ফসল চাষে কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করা হয়।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
