বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৯

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

মৌলভীবাজারে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলার মুক্তিযোদ্বা সংগঠন,আওয়ামী লীগ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ,পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান।


বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী যুদ্বাপরাধীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগের আরো খবর