মেহেরপুরে শিম চাষের দিকে ঝুঁকছে কৃষক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
বিভিন্ন রংয়ের শিম ফুলে মাঠের পর মাঠ চোখ জুড়িয়ে যায়।শিমের রয়েছে পুষ্টিগুন ও উপকারিতা।যে কারণে সকলে শিমের তরকারি খেয়ে থাকেন।শিমে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, শর্করা, আয়রন, জিঙ্ক, প্রোটিন ও খাদ্য শক্তি।পুষ্টির চাহিদা পূরণে শিমের বিকল্প নেই। অনেক উপকারিতাও রয়েছে।
শিম কোষ্ঠ কাঠিন্য দূর করতে, ক্যান্সার প্রতিরোধে, ত্বকের আদ্রতা ধরে রাখতে, শরীরের হাড় গঠনে, হৃদরোগের ঝুঁকি কমাতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে, লিউকোরিয়া দূর করতে, চুল পড়া রোধে ও চুলের স্বাস্থ্য রক্ষার্থে সাহায্য করে।এছাড়াও রক্ত আমাশয় হলে শিমের ফুল চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। শিম শীতকালীন সবজি হলেও সবার কাছে জনপ্রিয় হওয়ায় বছরের প্রায় ১২ মাসই এখন শিমের চাষ করছেন কৃষকরা।
মেহেরপুরের বাজারে ৩ জাতের শিম রয়েছে। তবে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বিস্কুট শিম নামে পরিচিত একটি জাত রয়েছে। যেটি সাইজে একটু বড় এবং বিক্রি করে বেশ লাভবান হওয়া যায়। কারণ এ জাতের শিম উচ্চ ফলনশীল বলে কৃষকরা জানিয়েছেন। এ জাতের শিম গাংনী উপজেলার সাহারবাটী, মাইলমারী, নওপাড়া, ভাটপাড়া, হাড়াভাঙ্গা, আড়পাড়া, সাহেবনগর, পীরতলা, নওদাপাড়া, রামনগর ও মটমুড়া এলাকার কৃষকরা চাষ করে থাকে। পরিমাণে বেশি ধরা ও বেশ সুস্বাদু হওয়ায় এ শিমের চাহিদা প্রচুর বলে কৃষকরা জানান।
শিমের চাষ সাধারণত হেমন্তের পূর্বেই শুরু করা হয়ে থাকে। বলতে গেলে অনেকটা আগাম চাষ করা হয়। আগাম চাষে বাজারদর ভালো হওয়ায় অনেকেই আগাম চাষ শুরু করেন। এসময় প্রতি কেজি শিম বিক্রি করা হয় ৯০-১২০ টাকা কেজি দরে। যদিও শুরুতেই ফলন একটু কম হয় কিন্তু উচ্চমূল্য পাওয়া যায়। গত কয়েক বছর ধরে আগাম চাষে লাভবান হওয়ায় মেহেরপুরের কৃষকরা আগাম চাষে ঝুঁকেছেন বেশি।
আবহাওয়া অনুকূলে থাকায়, পিছিয়ে পড়া কৃষকরাও লাভের মুখ দেখা থেকে নিরাশ হয়নি। এর মূল কারণ শীতের মধ্যে ফলন ভালো হয়। বাজার দরও মন্দ না।
মেহেরপুরের বাজারে শিমের বর্তমান খুচরা মূল্য প্রতি কেজি ৩০থেকে -৩৫ টাকা।বড়বাজার কাঁচাবাজারের মহলদার ট্রেডার্স এর স্বত্ত্বাধিকার নাসির উদ্দিন জানান, আজকে পাইকারী ক্রয় করছেন ২০-২৫ টাকা কেজি দরে।
অতিবৃষ্টি ও ভারী শৈত্য প্রবাহ না থাকায় শিম উৎপাদন ব্যহত হচ্ছেনা। তাছাড়া শীত মৌসুমে পোকার উপদ্রবও কম থাকে ফলে কীটনাশকের ব্যয় সীমিত। তাছাড়া শিম চাষে সারের ব্যবহারও কম তবে সময়মতো সেচের কাজ সম্পন্ন করা না হলে ফলন কমের আশংকা রয়েছে। একজন কৃষকরা জানান, শিম চাষে প্রথম বছরে একটু বেশি খরচ হয় এর পরের বছর থেকে সেচ, সার ও কীটনাশক ছাড়া অন্য কিছুর জন্য অর্থ ব্যয় হয়না।
গাংনী উপজেলার মাইলমারী গ্রামের শিম চাষি আব্দুর রশিদ জানান, প্রতি বিঘা জমিতে শিম চাষের জন্যে মাচা তৈরিতে প্রথম বছর ১৫ হাজার টাকার বাঁশ, ৪ হাজার টাকার ধনচে, ৩ হাজার টাকার তার এবং অন্যান্য খরচসহ প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় হবে। তবে ২য় বছরে বাঁশ, তার ও ধনচে ক্রয় করতে হবেনা। শিমের বাজার মূল্য ভালো হলে লোকসান গুনতে হবেনা বলেও তিনি জানান। তবে শিম চাষের জন্যে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখা ও পরামর্শ নেওয়ার জন্য তিনি বলেন।পরামর্শ অনুযায়ী শিম চাষ করলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবেনহ এবং লাভবান হবেন।
একই গ্রামের মিনহাজ উদ্দীন জানালেন, আমি প্রতি বছরেই শিম চাষ করে থাকি। শিম চাষে খরচ কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও বাজার মূল্য ভালো হলে, শিম চাষে স্বাবলম্বী হওয়া সম্ভব। হাড়াভাঙ্গা গ্রামের ইউসুফ আলী জানান, শিম চাষে লোকসান গুনতে হয়না। অন্যান্য সবজির চেয়ে শিম চাষে খরচ কম এবং প্রচুর লাভ। সঠিকভাবে পরিচর্যা, সেচ ও কীটনাশক ব্যবহারে আশানুরূপ ফলন হয়। একারণেই আমাদের গ্রামের লোকজনের অধিকাংশই শিম চাষের দিকে ঝুঁকেছেন এবং শিম চাষের জন্যে জমির পরিধিও বাড়াচ্ছে।
যাদবপুরের গ্রামের আব্দুল কুদ্দুস জানান, গত কয়েকবছর ধরে শিম চাষ করছি, আলু ও তামাকের চেয়ে লাভজনক। বাড়িবাঁকা গ্রামের নজরুল জানান, নতুন চাষি হিসাবে শিম উৎপাদনে বিপুল পরিমাণে লাভবান হয়েছি, যা আলু কিংবা কলার আবাদেও পায়নি। কালিগাংনী গ্রামের মিজানুর জানান, নিজের ক্ষেতে গতবারের বীজেই বাম্পার ফলন হয়েছে। তামাকের চেয়ে শিম চাষেই বেশি লাভের মুখ দেখেছি।মদনাডাঙ্গার জনৈক চাষি জানান, এখন থেকে শিম চাষই করবো ভাবছি।এতো লাভ আগে জানলে, রাই শস্যের ক্ষেতেও শিম চাষ করতাম।
রতনপুরের ডেভিড ঘোষ জানান, শীতের আগেই বীজ বপন করেছিলাম। পরিমাণে কম ধরলেও তা ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।পাটকেলপোতার শাহাবুদ্দীন জানান, বীজ বপনের স্বল্প সময়ের মধ্যেই গাছ বাড়তে শুরু করে। ১০ কাঠা জমিতে এ পর্যন্ত ১৮ হাজার টাকার শিম বিক্রি করেছি। কোলা গ্রামের পিন্টু জানান, অন্যান্য ফসলের তুলনায় শিমে লাভ বেশি। আগামীতে আরো বেশি জমিতে শিমের চাষ করবো।আশরাফপুরের বাদল জানান, শিম চাষে নতুন এসেছি। প্রথম দিকে আশানুরূপ দাম পেলেও বর্তমান বাজার মূল্য অনেক কম। তবুও খরচ বাদে অনেক টাকা লাভ হবে।
সরেজমিনে কাথুলী, তেঁতুলবাড়িয়া, বামুন্দী, কাজীপুর, রায়পুর, ধানখোলা, আমঝুপি, আমদহ, বুড়িপোতা, মোনাখালী, পিরোজপুর, কুতুবপুরসহ জেলার প্রায় সকল এলাকা ঘুরে অধিকাংশ জমিতেই শিম চাষ পরিলক্ষিত হয়েছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ জানান, মেহেরপুরের মাটি সকল ধরনের সবজি চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৫৫০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন বলে আশাবাদী।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
