মেট্রোরেলের যাত্রী বহনে প্রস্তুত ৫০ দ্বিতল বাস
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২
মেট্রোরেলের উদ্বোধনের আর মাত্র ছয়দিন বাকি। প্রথমদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালবে মেট্রোরেল। মেট্রোরেলে যাতায়াতের পর সড়কপথে গন্তব্যে যেতে যাত্রীদের জন্য ৫০টি দ্বিতল বাস থাকবে। উদ্বোধনের দিন থেকে চলাচল করবে এসব বাস। যাত্রীরা ভাড়া দিয়ে বাসে করে গন্তব্যে যেতে পারবেন।
বিআরটিসি সূত্র জানায়, এরই মধ্যে বুধবার (২১ ডিসেম্বর) দিয়াবাড়ি থেকে হাউজ বিল্ডিং এবং আগারগাঁও থেকে মতিঝিল রুটে পরীক্ষামূলক ১৫টি বাস চলেছে। মেট্রোরেল স্টেশনে নেমে যাত্রীরা যাতে পরিবহন সমস্যায় না পড়েন এ জন্য বাসের ব্যবস্থা।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, মেট্রোরেলের যাত্রী পরিবহনের জন্য আপাতত দুটি রুটে বাস পরিচালনা করা হবে। এটা হলো- দিয়াবাড়ি থেকে হাউজ বিল্ডিং এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের পর বিআরটিসির এসব বাস চলবে।

তিনি বলেন, চাহিদার আলোকে বাসের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিকভাবে ৫০ বাস প্রস্তুত রাখা হয়েছে। মেট্রোরেল স্টেশনে নেমে যাত্রীদের যাতে পরিবহন সমস্যা না হয় এজন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। আগারগাঁও এবং উত্তরার দিয়াবাড়ি-এই দুই স্টেশনে থাকবে বাসগুলো। যাত্রীরা ভাড়া দিয়ে বাসে করে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।
বিআরটিসির সূত্র জানায়, আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে নামার পর যাত্রীদের সেখান থেকে ফার্মগেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পৌঁছে দেবে কয়েকটি বাস। অন্যদিকে দিয়াবাড়ি স্টেশনে থাকবে আরও কয়েকটি বাস। এসব বাস উত্তরার বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের মেট্রোর স্টেশনে নিয়ে আসবে।
এজন্য গত ১৭ নভেম্বর মেট্রোরেলের নির্মাণ কোম্পানি ডিএমটিসিএলের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিআরটিসি কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের সূত্র জানায়, মেট্রোরেলের যাত্রীদের সেবা দিতে সম্প্রতি ডিএমটিসিএল ও বিআরটিসির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সে চুক্তির আওতায় আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে মতিঝিল এবং কমলাপুর পর্যন্ত বাস চলবে। প্রথম ধাপে ৫০টি বাস চলাচল করবে। এই বাসগুলো আগারগাঁও স্টেশনের যাত্রী পরিবহন করবে। নির্দিষ্ট সময় পর পর আসবে বাস। ফলে মেট্রো থেকে নেমে যাত্রীদের বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। এই পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
