মুছে গেছে কুয়াশায় ফেরি বিপর্যয়ের গল্প, পদ্মা সেতু কমিয়েছে ভোগান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। এক সময় ঢাকার সাথে যোগাযোগের সবেচেয়ে ব্যস্ততম নৌরুট হিসাবে পরিচিত ছিলে এটি।
শীতকালে কুয়াশায় ফেরি বন্ধে দীর্ঘ সময় যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হতো। ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে লেগে থাকতো যানজট।গোয়ালন্দ মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত মহাসড়কটি সচল রাখতে গোয়ালন্দ মোড়ে যানবাহন আটকে দিতো পুলিশ।
গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৬ কিলোমিটার যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। যাত্রীবাহী বাসগুলোকে ফেরিপার হতে সময় লাগতো ৮ থেকে ১০ ঘণ্টা। পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হতো তিনদিন পর্যন্ত।চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতু চালু হয়। পদ্মা সেতু চালুর পর সেই ভোগান্তি দূর হয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কুয়াশায় মধ্যরাত থেকে ফেরি বন্ধ থাকছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।দীর্ঘ সাড়ে ১০ঘণ্টা ফেরি চলাচন্ধ বন্ধ থাকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধের সেই প্রভাব পড়েনি দৌলতদিয়া প্রান্তে। নেই সেই চিরচেনা ভোগান্তি। ফেরিঘাটের পল্টুনে শোনা যায়নি অ্যাম্বুলেন্সের হুটারের শব্দ। রোগীর স্বজনদের ঢাকা যাওয়ার অসহায় আর্তনাদ।গত কয়েকদিন কুয়াশায় ফেরি বন্ধ থাকলেও যানবাহনের কোন জট তৈরি হয়নি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ফেরি বন্ধের সংবাদ জানার পর পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছেন যাত্রীরা।রাজবাড়ীর অ্যম্বুলেন্স চালক মো. আলমগীর হোসেন বলেন, কুয়াশার সময় রাজবাড়ী থেকে অনেক রোগী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করতো। সেখান থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিতেন চিকিৎসকরা। আমার অ্যাম্বুলেন্সে রোগীর স্বজনদের আর্তনাদ শুনেছি শুধু পদ্মা পাড়ি দেওয়ার জন্য। হয়তো দুই-একজন রোগী ফেরিঘাটে পারের অপেক্ষায় থেকে মারাও গিয়েছেন। এখন আর আমাদের ভোগান্তি নেই। নেই রোগীর স্বজনদের ফেরি পার হওয়ার সেই আর্তনাদ।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক ছিলেন আবু আব্দুল্লাহ রনি। তিনি বর্তমানে আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি সার্ভিসের ব্যবস্থাপক হিসাবে কাজ করছেন। পদ্মা সেতু চালু পূর্ববর্তী-পরবর্তী সময় নিয়ে কথা হয় তার সাথে। তিনি বলেন, শীতকালে আমারা রাতে ঘুমাতে পারতাম না। প্রচণ্ড যানবাহনের চাপ থাকতো। শত শত গাড়িকে ফেরি পারের অপেক্ষায় রাখতে হতো। আমাদের তাকিয়ে থাকতে হতো সূর্যের দিকে। বর্তমানে সেই চিত্র আর নেই। এক পদ্মা সেতুই যাত্রী ও চালকদের সব দুর্ভোগ রুখে দিয়েছে।
কুয়াশায় ফেরি বন্ধের সংবাদ সরাসরি দেখাতে হতো নিউজ চ্যানেলে কাজ করা রাজবাড়ীর সংবাদকর্মীদের। বেসরকারি টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হলে কার্যত ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতাযাত বন্ধ হয়ে যেত। সেটি এখন আর নেই। ৬ থেকে ১০ ঘন্টা ফেরি বন্ধে দৌলতদিয়া প্রান্তে ১০ কিলোমিটার যানজট থাকতো। গত কয়েকদিন ধরেই কুয়াশায় ফেরি বন্ধের সংবাদ সংগ্রহ করছি। সব মিলিয়ে শতাধিক গাড়ি অপেক্ষায় ছিল। কুয়াশার পর ফেরি চলাচল শুরু হলে ঘণ্টাখানেকের মধ্যে সবগুলো গাড়ি পার করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হলে সব যানবাহনের পদ্মা সেতু হয়ে রুট পারমিট দিয়ে দেওয়া উচিত।পদ্মা সেতুর আগের বছর দৌলতদিয়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। পদ্মা সেতুর চালু হওয়ার পর তিনি কাজ করছেন। তিনি বলেন, কুয়াশার সময় জনগণের ভোগান্তি হতো এটা সত্য। তবে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের মধ্য দিয়ে কাজ করেছি। আমরা ভিআইপি প্রথা বাতিল করেছিলাম। অনেক নারী ও শিশুদের আমাদের দৌলতদিয়া পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে আশ্রয় দিয়েছি। অনেক সময় আমাদের পুলিশ সদস্যরা খাবার পানি সরবরাহ করেছেন। এখন আর সেই ভোগান্তি নেই। ভোগান্তির সেই স্মৃতি রয়ে গেছে। ... কুয়াশার কারণে এখন আর ঢাকার সাথে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের যাতাযাত বন্ধ হয়না। ফেরিঘাটের সেই বিপর্যয় রুখে দিয়েছে পদ্মা সেতু।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
