মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন ২০২২
সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য জনশক্তি রপ্তানি উন্মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট- বায়রা
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ২৫টি এজেন্সির সিন্ডিকেট ২৫ হাজার কোটি টাকা পাচারের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের (বায়রা) সভাপতি ড. মোহাম্মদ ফারুক। এই সিন্ডিকেটকে দেশের উন্নয়ন বিরোধী, মুদ্রা পাচারকারী, মানব পাচারকারী, অভিবাসী শ্রমিকদের অর্থ লুণ্ঠনকারী ও স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করে বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (বায়রা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
মোহাম্মদ ফারুক বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে কথিত ২৫টি এজেন্সির সিন্ডিকেটের বাজার দখলের ষড়যন্ত্রকে নস্যাৎ করে সব বৈধ বিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করতে হবে।
২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক রপ্তানির ফলে দেশের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, সে সময় শ্রমিক রপ্তানি হওয়ার কথা ছিল ১৫ লাখ জন, কিন্তু হয়েছে মাত্র দুই লাখ ৭৪ হাজার ৫০০ জন। ফলে নিশ্চিত চাকরির সুযোগ হারিয়েছেন ১২ লাখ ২৫ হাজার জন। ওই সময়ে অভিবাসন ফি বাবদ নেওয়ার কথা ছিল এক লাখ ৬০ হাজার টাকা। কিন্তু নিয়েছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা। জনপ্রতি অতিরিক্ত আদায় করেছে প্রায় দুই লাখ টাকা। এভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ওপরে বিদেশে টাকা পাচার করেছে মাত্র ১০ সদস্যের সিন্ডিকেটটি। আর সেসময়ে ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে ১২০০ বৈধ রিক্রুটিং এজেন্সি।
বায়রা সভাপতি আরও বলেন, দীর্ঘ তিন বছর মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পর ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাজারটি পুনরায় খোলার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সমগ্র জাতি আশা করেছিল চুক্তি স্বাক্ষরের পরপরই শ্রমিক রপ্তানি শুরু হবে। কিন্তু সিন্ডিকেটের অপতৎপরতার কারণে সেই আশা পূরণ হয়নি।
২০১৬ সালে সিন্ডিকেটের সদস্য সংখ্যা ছিল ১০, এখন তা বৃদ্ধি পেয়ে ২৫ জন হয়েছে জানিয়ে তিনি বলেন, কথিত ২৫ জনের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের ষড়যন্ত্রের কারণে আজও আমরা শ্রমিক রপ্তানি করতে পারছি না। সিন্ডিকেটের সদস্যরা শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে পুরো শ্রমিক রপ্তানি প্রক্রিয়াকে নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়।
বতর্মানে ১৭০০ থেকে ১৮০০ বৈধ এজেন্সি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি করছে জানিয়ে মোহাম্মদ ফারুক বলেন, কোন অপরাধে শত শত এজেন্সিকে বাদ দিয়ে শুধুমাত্র ২৫টা এজেন্সি মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করার অনুমতি পাবে?
সংবাদ সম্মেলনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রচুর বিদেশি শ্রমিকের প্রয়োজন। আগামী তিন বছরে মালয়েশিয়ার প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ বিদেশি শ্রমিক।
‘সেই সুযোগটা কাজে লাগাচ্ছে ২৫ জনের তৈরি একটি সিন্ডিকেট। এবারের ন্যূনতম টার্গেট মালয়েশিয়া শ্রমিক রপ্তানি করে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া। গত বছরের মতো এবারও জনপ্রতি অতিরিক্ত দুই লাখ টাকা করে আদায় করতে পারলে তারা অনায়াসে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা আদায় করতে পারবে।’
যার ফলে, দেশের মানুষের কষ্টে অর্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা চলে যাবে ১০ থেকে ১৫ লাখ ভিসা ক্রয় বাবদ, যোগ করেন মোস্তফা মাহমুদ।
সংবাদ সম্মেলনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি বিয়াজ-উল-ইসলাম ও মহাসচিব মোস্তফা মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
