শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

মান্দায় মর্ণিং সান কেজি স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে মর্ণিং সান কেজি স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মর্ণিং সান কেজি স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় মর্ণিং সান কেজি স্কুলের অধ্যক্ষ রানী মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান বাপ্পী।
 বিশেষ অতিথি ছিলেন, কৃষ্ণগোপালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল কুমার মন্ডল, প্রভাষক সামছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম উজ্জল, মর্ণিং সান কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালকের সহধর্মীনি নার্গিস খানম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু এবং সুলতান আহমেদ  প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান,  শিল্পী খানম, আকতারুন্নেছা এবং মর্জিনা খানম প্রমূখ।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।##

এই বিভাগের আরো খবর