মাত্রাই মডেল কলেজে ২৯ শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২
জয়পুরহাটের কালাই উপজেলার নিভৃত পল্লী এলাকায় অবস্থিত মাত্রাই মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারও শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। উচ্চ মাধ্যমিকে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ছয় জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে দু’জন গোল্ডেন পেয়েছে। পরীক্ষায় এ সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি হলেও দারিদ্রতার চরম কষ্টে দিন কাটছে প্রতিষ্ঠানটির ২৯ জন শিক্ষক ও কর্মচারীর। মাত্রাই মডেল কলেজে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চললেও বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।
ফলে বেতন না পেয়ে কারও দিন কাটছে দিনমজুরি দিয়ে, কেউবা চালাচ্ছেন সিএনজি, আবার কারও দিন কাটছে টিউশনি করে। ওই প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের বিষয়ে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
সরেজমিনে জানা যায়, কালাই উপজেলা সদর থেকে আঁকাবাঁকা পাকা রাস্তায় প্রায় ১১ কিলোমিটার দূরের মাত্রাই মডেল কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হলেও পাঠদানের অনুমতি পায় ২০০৬ সালে। আর সেই থেকে সুনামের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটি জেলার গ্রামীণ এলাকায় শিক্ষা প্রসারে ভূমিকা পালন করলেও দীর্ঘ ১৫ বছরেও এমপিওভুক্ত হয়নি।
অবহেলিত মাত্রাই ইউনিয়নে শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক। কিন্তু প্রতিষ্ঠার পর প্রশাসনিক জটিলতার পাশাপাশি তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্যের রোষানলে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ফলে নানা নানা চড়াই উৎরাই পেড়িয়ে উচ্চ আদালতের মাধ্যমে ২০০৬ সালে পাঠদানের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে কলেজটি। যার একাডেমিক স্বীকৃতিও মেলে ২০১০ সালের ১৩ মে। আর সেই থেকে এলাকার শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যানসহ বিত্তবানদের সহযোগীতা নিয়ে কলেজটি পরিচালিত হয়ে এলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় বেতন না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ২৯জন শিক্ষক-কর্মচারীরা।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্থানীয় বিভিন্ন গ্রামের ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫১ জনই পাশ করেছে। বিগত কয়েক বছর এ কলেজে পাশের হার খুবই সন্তোষজনক। এলাকার ২২৫ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছে কলেজটিতে। যাদের পাঠদানের পাশাপাশি বিশেষ কোচিং এর ব্যবস্থাও অব্যাহত রাখেন শিক্ষকরা। খোঁজ নিয়ে জানা যায়, প্রভাষক রাশেদুল হক কলেজ প্রতিষ্ঠার পর থেকে হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। কিন্তু যোগদানের পর থেকে কলেজ থেকে কোন বেতন না পেলেও ভবিষ্যতের আশায় শিক্ষাদান অব্যাহত রেখেছেন। দীর্ঘ সময়ে পাঠদান করতে গিয়ে বেতনতো দূরের কথা পকেট থেকে উল্টো টাকা দিতে হয়েছে। তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরতে টিউশনির পথ বেছে নিয়েছেন তিনি। কলেজে ক্লাস নেওয়ার অবসরে জয়পুরহাট শহরে টিউশনি করে কোন রকমে জীবিকা নির্বাহ করছেন। সেই কলেজের সহ-গ্রন্থাগারিক আব্দুল লতিফ বিনা বেতনে কলেজের চাকরি করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
ঘরে অসুস্থ স্ত্রী এবং দুই ছেলে-মেয়ের মুখের আহার জোগাতে বর্তমান সিএনজির ষ্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন। কলেজের ফাঁকে সিএনজি চালিয়ে যাত্রীদের ভাড়ায় চলছে তার সংসার। মাত্রাই মডেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মান্নান এবং আমিরুলের জীবন এখন চলছে দিনমজুরির টাকায়। বড় আশা নিয়ে কলেজে কর্মচারীর চাকরি নিলেও কোন বেতন জোটেনি তাদের ভাগ্যে। তাই তো বেছে নিয়েছেন দিনমজুরির পেশা। তারপরও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল হওয়ায় কলেজের ভবিষ্যত নিয়ে আশার আলো দেখছেন তারা। শুধু তারাই নয় বিনা বেতনে দীর্ঘ ১৫ বছর ধরে শ্রম দিয়ে একই অবস্থা মাত্রাই মডেল কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব হাসান বলেন, 'কলেজটি চালাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। শ্রমের পাশাপাশি প্রতি বছর শিক্ষকদের অনুদান দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
তারপরও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি পরীক্ষার অন্তত ছয় মাস ধরে কোচিং চালু রাখায় শিক্ষার্থীরা এবারও শতভাগ পাশ করেছে। কলেজটি এমপিওভুক্তির আবেদন জানাই। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ন. ম শওকত হাবিব তালুকদার লজিক বলেন, 'তৎকালীন বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্যের বিরোধীতা সত্বেও এক একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে শুধুমাত্র অবহেলিত জনপদে শিক্ষার প্রসার ঘটানোর জন্য। কলেজটি এমপিওভুক্ত হলে উপকৃত হবে এলাকার শিক্ষার্থীরা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, এমপিওভুক্ত বিষয়টি মন্ত্রণালয়ের কাজ। তবে আমার জানা মতে, মাত্রাই মডেল কলেজের সকল কার্যক্রম অনেক ভালো। ওই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হোক তা আমরা চাচ্ছি। কলেজটি এমপিওভুক্ত হলে শিক্ষক ও কর্মচারীরা তাদের নিজ নিজ কাজের প্রতি আরও বেশি আগ্রহী হবেন বলে আশা করছি।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
