মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফারুক আহমেদ, মাগুরা
প্রকাশিত: ২৭ মে ২০২১
ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেছেন, বাংলাদেশে রেওলয়ের সেবা উন্নত করার ‘যথেষ্ট সুযোগ’ তিনি দেখছেন।
“বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। অনলাইনে কেনাবেচা হচ্ছে, অনলাইনে ব্যবসা-বাণিজ্য হচ্ছে। এবং রেল তার একটা বড় মাধ্যম। যার মাধ্যমে এই পণ্য পরিবহন করতে পারবে। কাজেই সেদিক থেকে রেলকে আরো উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে।”
নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন এবং ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন ঘোষণা করে সরকারপ্রধান বলেন, “রেলের উন্নয়ন... আমি মনে করি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আর্থ সমাজিক উন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।”
সারাদেশে রেল যোগাযোগ বৃদ্ধি এবং রেলপথের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।
এ অনুষ্ঠানের আগে ডাক ভবনের উদ্বোধনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “ডাক বিভাগের যে সেবাটা, সেটা রেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে পৌঁছায়, তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। কৃষকদের উৎপাদিত পণ্য বা শিল্পে উৎপাদিত পণ্য বাজারজাত করা বা রপ্তানি করার ক্ষেত্রে এটা (রেল) অনেক বেশি সুযোগ সৃষ্টি করবে।”
অন্যদের মধ্যে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা অনুষ্ঠানে বক্তব্য দেন।
ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনে সরকারের ব্যয় হবে ১২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা জেলাকে দেশের বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।
চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি), বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিএল) ও মীর আখতার হোসেন লিমিটেড (এমএএইচএল) যৌথভাবে এই নির্মাণ কাজ করবে।
এ প্রকল্পের আওতায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯.৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪.৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ, দুটি নতুন স্টেশন নির্মাণ (কামারখালী ও মাগুরা) হবে। পথে ২৮টি ছোট সেতু ও কালভার্টও নির্মাণ করতে হবে।
মহামারীকালে লকডাউনের মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে আম পরিবহনে যাতে সমস্যা না হয়, সেজন্য গত বছরের মত এবারও বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
ম্যাংগো স্পেশাল-১ ও ২ নামে এই পার্সেল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে প্রতিদিন চলাচল করবে।
শুরুতে মোট ছয়টি ওয়াগন নিয়ে এ ট্রেন চালু হয়েছে; প্রতি ওয়াগনে পরিবহন করা যাবে ৪৪ টন আম। চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর ও আমনুরা থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজির পরিবহন খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা।
আমের সঙ্গে এই ট্রেনে সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ অন্যান্য কৃষিপণ্য এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সব সামগ্রীও পরিবহন করা হবে।
যতদিন আম পরিবহনের চাহিদা থাকবে ততদিন এ ট্রেন চলাচলের পরিকল্পনা করেছে রেলওয়ে। প্রয়োজনে বগি আরও বাড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
