ভোজ্যতেলের ভ্যাট–সুবিধা মেয়াদ আরও ৪ মাস বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩
দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রাখতে সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির মেয়াদ চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চার মাস বাড়ানো হয়েছে। গত ৩১ ডিসেম্বরে এই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।এই সুবিধার আওতায় সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে সব ভ্যাট ছাড় পাবেন ব্যবসায়ীরা। তবে আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে তাঁদের।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন এমন এক সময়ে এল, যখন বিশ্ববাজারে ইন্দোনেশিয়া পাম তেল সরবরাহে কড়াকড়ির ঘোষণা দিয়েছে। দেশটি পাম তেলের সবচেয়ে বড় উৎপাদক। অভ্যন্তরীণ বাজারে পাম তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।অবশ্য বিশ্ববাজারে পণ্যের দাম বেশি থাকায় ও ডলারের বাজার স্থিতিশীল না হওয়ায় দেশের ব্যবসায়ীরাও ভোজ্যতেলের ভ্যাট–সুবিধা প্রত্যাহারের পক্ষে ছিলেন। তাঁদের দাবি ছিল, বাজারব্যবস্থা এখনো যেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই ভ্যাট–সুবিধা অব্যাহত থাকলে ভোজ্যতেলের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েক দফায় এই সুবিধা পান ব্যবসায়ীরা।সর্বশেষ গত অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বিবেচনা করে স্থানীয় বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এনবিআর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট–সুবিধা চালু রাখে। এর আগে জুলাই মাসে এক প্রজ্ঞাপনে সেপ্টেম্বর পর্যন্ত একই সুবিধা দিয়েছিল সংস্থাটি। ভ্যাট–সুবিধা মওকুফের পর দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম অবশ্য কিছুটা কমে।এনবিআর সূত্রে জানা যায়, পরিশোধিত সয়াবিন তেল
ও পরিশোধিত পাম তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছিল। গত বছরের ১৪ মার্চ তারা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ভ্যাট তুলে নেয়।এরপর ব্যবসায়ীদের দাবি ছিল, আমদানি পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করা হোক। তা না হলে বাজারে ভোজ্যতেলের দাম কমবে না। ফলে গত ১৬ মার্চ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায়ীদের সেই দাবিও অনেকটা মেনে নেয় সরকার।আমদানি পর্যায়ে ভ্যাট ১০ শতাংশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এখন আমদানি পর্যায়ে বাকি ৫ শতাংশ ভ্যাট চালু রয়েছে। সব মিলিয়ে সয়াবিন ও পাম তেলের ওপর থেকে সরকার মোট ৩০ শতাংশ ভ্যাট তুলে নিয়েছে, যা সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে কিছুটা হলেও কাজে এসেছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
