বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

ভাস্কর্য ভাংগার প্রতিবাদে শরীয়তপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জামাত-শিবির মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন। 

আজ ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টার  দিকে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্স  এর সামনে কুষ্টিয়ায় জামাত-শিবির ও মৌলবাদী গোষ্ঠীরা বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটি এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মাহবুবুর রহমান রাজ্জাক, ভারপ্রাপ্ত সহকারী কমান্ডার শরিয়তপুর জেলা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহকারি কমান্ডার ভারপ্রাপ্ত ও সাবেক সহকারি কমান্ডার সাংগঠনিক, বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সি, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শরিয়তপুর ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলিমুদ্দিন শেখ সাবেক সহকারী কমান্ডার শরিয়তপুর জেলা, বীর মুক্তিযুদ্ধা আব্দুল আজিজ শিকদার, সাবেক কমান্ডার শরিয়তপুর সদর উপজেলা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইউনুস, সাবেক ডেপুটি কমান্ডার সদর উপজেলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর, বীর মুক্তিযুদ্ধা আমির হোসেন খান, বীর মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর হোসেন খান, মুক্তিযোদ্ধা মির্জা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুন্সি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সৈয়দপুর জেলা কমিটির সভাপতি মোঃ আল মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক আল মামুন শেখ,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম হাওলাদার,  শরিয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর  কার্যকরী সদস্য ও শরীয়তপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর যুগ্ন আহবায়ক মোঃ ফারুক আহমেদ মোল্লা, মোঃ রাসেল বেপারী, মোঃ আব্দুস সালাম খান আরো অনেকে উপস্থিত ছিলেন।


ওই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা মুক্তিযোদ্ধা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এ সময় মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তাদের বক্তব্য বলেন এই বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ সবুজ শ্যামল বাংলাদেশকে বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার তার নিজ হাতে গড়া এই বাংলাদেশের উন্নয়ন কে বাধাগ্রস্থ করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য পাকিস্তানি ঘাতক-দালালরা জামাত-শিবির মৌলবাদী গোষ্ঠীরা শত্রূ হিসাবে লেগে আছে। মুক্তিযোদ্ধারা আরও বলেন আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক হয়ে থাকি তাহলে পাকিস্তানি দোষর দালালদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র কুচিন্তা ও কু মতলব কখনো সফল হতে দিব না।

এই বিভাগের আরো খবর