শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

ব্রেন ইনফেকশনে জবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

ব্রেন ইনফেকশনে আঞ্জুমান আরা সুখী (২৩) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) দিবাপূর্ব রাত তিনটা ১১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যায় এ শিক্ষার্থী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠীরা
সহপাঠীরা জানান, আঞ্জুমান আরা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। পরবর্তীতে পেটে ব্যথা ও সর্দি নিয়ে ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। তবে চিকিৎসকেরা নির্দিষ্ট করে রোগ চিহ্নিত করতে পারেনি।

আঞ্জুমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮  শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামে। পরিবারের প্রথম সন্তান তিনি। তার পিতার নাম আব্দুল আউয়াল খান। 


তার মৃত্যুর বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, আঞ্জুমান সুখী খুবই ভালো ছিলেন। সব সময় শান্তশিষ্ট থাকতেন। সবাই তাকে অনেক পছন্দ করত। হঠাৎ করে তার মৃত্যু মেনে নেওয়ার মতো না। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি।

এদিকে হঠাৎ করে সুখীর মৃত্যুর খবর সহপাঠীরা মেনে নিতে পারছেন না। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার জীবনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন। 

এই বিভাগের আরো খবর