ব্রাজিলের কাছে হেরে চাপে আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩
অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় দোর্দণ্ড প্রতাপ দেখাচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। প্রথমে পেরুকে ৩-০ গোলে হারানোর পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারালো ৩-১ গোলে। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারার পর এমন পরাজয়ে রীতিমত চাপে পড়ে গেছে আর্জেন্টিনা।
কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিকো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে থাকে আর্জেন্টিনার। তবে পাল্টা আক্রমণে যাওয়ার সুযোগ আসে ব্রাজিলের। ফলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ভেতর ডানপ্রান্ত থেকে নেওয়া মারলন গোমেজের শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন গিলেরমো বিরো।
২৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি হিনো ইনফান্তিনো। তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক পোন্তেস মোরেইরা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দারুণ চতুরতায় আর্জেন্টিনা গোলরক্ষককে বোকা বানান ব্রাজিল অধিনায়ক আন্দ্রে সান্তোস।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও কিছুটা মলিন থাকে ব্রাজিল। কিন্তু ৮৭ মিনিটে আর্জেন্টিনার ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেনি সেলেকাওরা। ডি বক্সের ভেতর ভিতোর রককে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার ডি লোয়ো। পেনাল্টি থেকে সেই রকই ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ানোর কাজটা করেন। ৯০ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন মাক্সি গঞ্জালেস। তবে তা শুধু ব্যবধানই কমায়।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার হ্যাভিয়ের মাশচেরানো। দুই ম্যাচেই হেরে গ্রুপে পাঁচ দলের মধ্যে চারে আছে তার দল।
অন্যদিকে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে আছে ৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে। দুই গ্রুপের সেরা তিন দল খেলবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
