বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

বিয়ানীবাজার জেলা মাদক বিরোধী সেলের হাতে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় মাদক বিরোধী সেলে-র অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী  তত্ত্বাবধায়নে  বিয়ানীবাজার উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট জেলা মাদক বিরোধী সেল।

সিলেট জেলা মাদকবিরোধী সেল এর সূত্রে জানা যায় আজ গতকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুজিত চক্রবর্তী’র নেতৃত্বে সিলেটের মাদক বিরোধী সেল’এর একটি টিম বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
 
আটককৃত আসামি বিয়ানীবাজার উপজেলার মেওয়া গ্রামের সাদ্দাদ আলীর ছেলে মোঃ হোসেন আহমেদ (জনি) সিলেট জেলা মাদক বিরোধী সেল-র অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী ভারতীয় মদসহ ১ জনকেে আটকের সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর