বানিয়াচংয়ে একটি ব্রিজের অভাবে ১৯ গ্রামের মানুষের দুর্ভোগ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১
বর্ষা মৌসুমে নৌকাদিয়ে ও শুস্ক মৌসুমে বাঁশের তৈরী ভেলা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। প্রতি বছরই বাঁশদিয়ে ঐ সকল গ্রামের লোকজনের চাঁদার অর্থায়নে নির্মিত হয় ৩টি বেলা। এতে খরচ হয় অন্তত পক্ষে ৩ থেকে ৪ লাখ টাকা। ঝুঁকিপূর্ন অবস্থায় চলাচল করতে গিয়ে ভেলা ডুবে প্রায় সময়ই সার বীজ সহ লোকজনদের নদীতে ডুবতে হয়। এতে করে অনেককেই মারাত্নক আহত হয়ে পঙ্গুত্ব বরণসহ অর্থনৈতিক ক্ষতির সম্মুখে পড়তে হচ্ছে।
ব্রিজ নির্মিত না হওয়ায় কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে দ্বিগুণ খরচ গুনতে হয়। জনসংখ্যার দিক থেকে অন্তত ২ লক্ষাধিক লোকের বসবাস এসব গ্রামে। এখানের প্রায় বেশীর ভাগ লোকই কৃষক। নদীর পুর্বপার্শে বিস্তীর্ণ মাঠ জুড়ে এ গ্রাম গুলোর কৃষকদের জমি। যুগের পর যুগ থেকে এ নদীর উপর কোন ব্রিজ নির্মিত না হওয়ায় এসব জমিতে আবাদকৃত ধান কেটে বাড়ি পৌঁছাতে কৃষকদের পোহাতে হয় চরম দুর্ভোগ ।
স্থানীয় লোকজনের অভিযোগ, বানিয়াচং উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত এই সুটকি নদীটিতে যুগের পর যুগ ধরে সেতু নির্মাণ হবে সেই আশ্বাস জনপ্রতিনিধিদের। কিন্তু স্বাধীনতার ৫১ বছর পেড়িয়ে গেলেও তাদের চাহিদা কেউই পূরণ করছেন না। ফলে বোনা আমন রোপা আমনসহ ইরিবোরো ধান রোপনে তাদের পরিবহন ছাড়া স্থানীয় লোকদের মাধ্যমে মাথায় করে আনা নেওয়া করার কাজ করতে হচ্ছে।
ফলে সময় বেশী লাগার পাশাপাশি অর্থ বেশী খরচ হচ্ছে। নদীতে ব্রিজ হওয়ার আশায় জাতুকর্ণ পাড়া ঈদগাহ পয়েন্ট থেকে এলাকাবাসী নিজ খরচে একটি কাঁচা সড়ক ও নির্মাণ করেছেন। তাদের এখন একটাই দাবী শুটকি নদীতে ব্রিজ নির্মাণ করা হোক। উপজেলা সদরের দক্ষিন এলাকার চান্দের মহল্লা, জাতুকর্ণপাড়া, মাইজের মহল্লা, বানেশ্বর বিশ্বাসের পাড়া, চৌধুরীপাড়া, প্রথমরেখ, তাতাড়ীমহল্লা, পাড়াগাও, আদারবাড়ী, দোয়াখানী, মহব্বতখানী, শান্তিপাড়া, রহমতপুর, ছিলাপাঞ্জাসহ ১৯ গ্রামের অন্তত ২ লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্থায় যাতায়াত করছেন।
সেতুটির পূর্ব পাশে ঐসব গ্রামের লোকজন হাওড়ে ধান রোপনসহ নিত্যদিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া উদ্দেশ্যে ঐ বাঁশের বেলা ব্যবহার করে নদীর অপর প্রান্তে যেতে হয়।
এছাড়া পূর্ব দিকে নেয়ামতপুর, ধানকুড়া, রোপাপইল ও আওয়ালমহল গ্রামের লোকজনকে কেনাকাটাসহ নানা কাজে বানিয়াচং সদরসহ হবিগঞ্জ জেলা সদরে যাতায়াত করতে হয় বাঁশের তৈরী এইসক ভেলা দিয়ে।
প্রয়োজনের তাগিদে স্থানীয়রাই প্রতি বছর বাঁশ দিয়ে ভেলা তৈরি করে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করে নিয়েছেন। বছরের পর বছর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও আজও সুনজর পড়েনি কর্তৃপক্ষের। ফলে নদীর দুই প্রান্তের মানুষের সেতুবন্ধন অধরাই রয়ে গেছে।
সংশ্লিষ্ট ওই গ্রামগুলোর মানুষের দাবি সুটকি নদীর আলীপুর বড়বান্দ নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের। ব্রিজটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়।
এতে করে ঐসব এলাকার লোকেরা সহজে যাতায়াত করতে পারবে। স্থানীয় বাসিন্দা মোসলে উদ্দিন, বাচ্চু মিয়া ও হুমায়ুন কবির বলেন, আমরা গ্রামবাসী বাঁশ দিয়ে ভেলা তৈরী করে কোনো রকম চলাচল করেছি। আমাদের প্রাণের দাবী দ্রুত ব্রিজটি নির্মাণ করা হোক।
ছিলাপাঞ্জা এলাকার সর্দার মোঃ অমরিত মিয়া জানান জানান, ব্রিজটি নির্মাণের জন্য বার বার দাবি জানালেও কাজের কাজ কিছুই হযনি। এতে এলাকবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দ্রুত নদীতে ব্রিজ নির্মাণ করে দেয়ার জোরদাবী জানান তিনি।
তাতারী মহল্লা এলাকার সর্দার মোঃ ছাবির উল্লাহ জানান, দীর্ঘদিন যাবত ব্রিজের অভাবে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করতে হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের নিকট জোরদাবী জানিয়েছেন।
চান্দের মহল্লা ছান্দের সর্দার হাজী মোঃ আবু জাফর জানান, প্রতি বছর নিজেদের খরচে বাঁশের ভেলা তৈরি করা হয়। তিনি আরো বলেন, আলীপুর বড়বান্দ নামক স্থানে সুটকী নদীতে একটি ব্রিজ নির্মাণ হলে উপজেলার ১৯ গ্রামের মানুষ উপকৃত হতো।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, এখানে নদীর উপর একটি ব্রিজ নির্মাণ খুবই প্রয়োজন। বিষয়টি হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনেরর মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
