বাজারে ঊর্ধ্বমুখী পণ্যের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শান্তিগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়। দিনমজুর, কৃষক, পরিবহণ শ্রমিক কিংবা মৎস্যজীবী। সারাদিন রোজগার করে যা আয় করেন তা দিয়ে বাজার সদাই করে ক্লান্ত শরীরে স্বস্তি নিয়ে বাড়ি ফিরেন। কিন্তু ইদানিং আর স্বস্তিতে নেই উপজেলার সাধারণ মানুষ। বাজারে প্রত্যেকটি ভোগ্য পণ্যেরই দাম বাড়ছে হুহু করে; ক্রমশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। এভাবে চলতে থাকলে চরম সংকটে পড়তে হতে পারে এ হাওরিয়া উপজেলার নিম্ন আয়ের ও মধ্যভিত্ত শ্রেণির মানুষকে। সাধারণ মানুষেরা মনে করেন দ্রুত সরকারি পৃষ্ঠপোষকতায় নিত্যপণ্যের বাজারের লাগাম টেনে ধরা দরকার। পণ্যের দাম বৃদ্ধিতে যেসব সিন্ডিকেট কাজ করে, তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা প্রয়োজন। তবে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, পূজার কারণে বাড়তি চাপ থাকায় বাজার কিছুটা এলোমেলো। দ্রুতই বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে।
মঙ্গলবার ও বুধবার শান্তিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে একাধিক ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, নিত্যপণ্যের দু’একটি পণ্য ছাড়া সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। কাঁচাবাজার, ব্রয়লার মুরগির বাজারও বেসামাল। গত দু’সপ্তাহ আগে যে প্যাকেট সোয়াবিন তেল ১২০ টাকায় বিক্রি করা হয়েছে সেই তেলের বর্তমান বাজার দর ১৩৫ টাকা। বোতলের সোয়াবিনও লিটার প্রতি ১৫ থেকে ২০টাকা দাম বেড়েছে। পিয়াজের দাম দু’সপ্তাহে দ্বিগুণ বেড়ে ৩৫ টাকা থেকে ৬৫-৭০ টাকায় এসেছে। ৫ কেজি ওজনের প্যাকেট আটায় দাম বেড়েছে প্রায় ৪৫ টাকা, প্যাকেট ময়দায় কেজি প্রতি বেড়েছে ১০ টাকা, চিনি ও ডালে কেজি প্রতি বেড়েছে যথাক্রমে ২৫ ও ২০ টাকা, কাপড় কাছার কামাল সাবান প্রতি পিচে দাম বেড়েছে ১০ টাকা। ব্রয়লার মুরগি গত দুই সপ্তাহ আগে যেখানে দাম ছিলো প্রতি কেজি ১৩৫-১৪০ টাকা তা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা দরে। মসলা ও কাঁচা বাজারে সবজির দামও ঊর্ধ্বমুখী। তবে দাম কিছুটা কমেছে কাঁচামরিচ ও ডিমে। অপরিবর্তিত আছে শুকনা মরিচ, রসুন, ধনিয়া, লবন ও টিস্যুর দাম। এ উপজেলার ব্যবসায়ীরা বলছেন, আমরা গ্রামের বাজারের ক্ষুদ্র দোকানদার। পণ্যের দাম বাড়ায় সিলেট-ঢাকার আড়তদারেরা। তারা আমাদের কাছে যখন যে পণ্য যে দরে বিক্রি করবে আমরাও সেই দরে ক্রেতাদের সেবা দেবো। কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন পণ্য মজুত করে সিজনে বেশি দামে বিক্রির অপচেষ্টটা করে। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনলে বাজার কিছুটা ভারসাম্যপূর্ণ থাকবে।
হুমায়ূন কবির, রোমান আহমদ ও আমির আলী নামের তিনজন ব্যবসায়ীর সাথে এ নিয়ে কথা হয়। তারা বলেন, আমাদের কিছু করার নেই। আমরা আড়তদারদের কাছ থেকে দামে মাল কিনি তাই দামে বিক্রি করতে হচ্ছে। তবু আমরা যতটুকু পারি ক্রেতাদের সূলভমূল্যে ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মালের দাম কোম্পানিগুলোও বাড়িয়ে দিচ্ছে। এদিকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো ঊর্ধ্বমুখী।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, বাজার নিয়ন্ত্রণে বিরামহীনভাবে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। চেষ্টা করছি বড় বড় বাজারগুলোতে পণ্যের দাম ঠিক রাখতে। তাহলেই ছোট বা গ্রামের বাজারগুলোতে দাম কমে আসবে। পণ্যের দাম এতো ঊর্ধ্বমুখী কেনো জানতে চাইলে এ প্রতিবেদককে তিনি বলেন, পূজার বাজার চলছে। পণ্যের উপর ভোক্তার বাড়তি চাপ। হয় তো বাড়তি চাপের কারণেই বাজার ঊর্ধ্বমুখী। তবে, এমনটি থাকবে না। আশা করছি আগামী সপ্তাহ থেকে বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। শনিবার থেকে আমরা আরো ছাপিয়ে কাজ করবো।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
