বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫১

বগুড়ার ৩ পৌরসভায় ভোট গ্রহন চলছে

মোহাম্মদ আলী, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

বগুড়ার শেরপুর, সান্তাহার এবং সারিয়াকান্দি পৌরসভার ভোট  চলছে। আজ শনিবার সকাল আটটা শুরু হয়। ভোট   গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। তিন পৌরসভার মধ্যে সারিয়াকন্দি এবং সান্তাহারে ইভিএমে এবং  শেরপুরে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ওই তিন পৌরসভার মধ্যে প্রায় দেড়শ’ বছরের প্রাচীণ প্রথম শ্রেণির পৌরসভা শেরপুরের আয়তন ১০ দশমিক ৬৯ বর্গ কিলোমিটার। ৫ বছরের ব্যবধানে সেখানে ভোটার বেড়েছে ৩ হাজার ১১৩। ২০১৫ সালের ওই পৌরসভায় ভোটার ছিলেন ২০ হাজার ৬৪১ জন। আর বর্তমানে ভোটার রয়েছেন ২৩ হাজার ৭৫৪জন। শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাধীন কুমার কুন্ড, বিএনপির বিদ্রোহী হিসেবে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা ও হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান কামাল।সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সাত্তার ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত স্বাধীন কুমার কন্ডু পেয়েছিলেন ৬ হাজার ১৬৫ ভোট। পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলার রেলওয়ে শহর খ্যাত সান্তাহার পৌরসভা গঠিত হয় ১৯৮৮ সালে। প্রথম শ্রেণির ওই পৌরসভার আয়তন ১০ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। এবার নির্বাচনে মেয়র পদে বিএনপি বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টোকে আবারও মনোনয়ন দিয়েছেন। ফলে তিনি আবারও ধানের শীষ নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন। এছাড়া নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হাতাপাখা প্রতীকের হাজি আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি  ৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত রাশেদুল ইসলাম রাজা পেয়েছিলেন ৮ হাজার ২৮৯ ভোট। পাঁচ বছরের ব্যবধানে ওই পৌরসভায় ২ হাজার ৪৯০ ভোটার বেড়ে হয়েছে ২৫ হাজার ৬৬৯জন। দুই দশক আগে ১৯৯৯ সালে গঠিত পূর্ব বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার আয়তন ৩ দশমিক ৫৭ বর্গকিলোমিটার। তৃতীয় শ্রেণির ওই পৌরসভায় ৫ বছরের ব্যবধানে মাত্র ৩৯০জন ভোট বেড়ে হয়েছে ১৪ হাজার ১৫৮জন। এই পৌরসভায়  মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান মতি, সাবেক মেয়র টিপু সুলতানের সহধর্মিণী বিএনপি থেকে সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী, নারিকেল গাছ প্রতীক নিয়ে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন এবং জগ প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আলী আজগর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর শাহী সুমন ৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রয়াত টিপু সুলতান পেয়েছিলেন ২ হাজার ৪৪৭ ভোট।      
 

এই বিভাগের আরো খবর