ফুলকোচা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা
শারমিন আক্তার, জামালপুর
প্রকাশিত: ২৬ মে ২০২১
দেশ স্বাধীনের পর থেকে একটি পাকা রাস্তার স্বপ্ন দেখছেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৮ নং ফুলকোচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তেলিপাড়ার আংশিক গ্রামবাসী। আজও তাদের স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে। সরকার বাড়ি মোড় থেকে মৌলভীবাড়ি ঘাট হয়ে সকাল বাজার রাস্তা শরিফ মন্ডলের বাড়ি পর্যন্ত।
তারা জানান আমাদের গ্রামের যোগাযোগের একটি মাত্র রাস্তা। যে রাস্তা দিয়ে আমরা হাজরাবাড়ী বাজারসহ মেলান্দহ উপজেলা এবং জেলা শহর জামালপুরে যাই। স্বাধীনতার পর থেকে এই গ্রামের রাস্তার উন্নয়ন বলতে আমরা দেখেছি কিছুদিন পর পর স্থানীয় ইউপি মেম্বার মিজান রাস্তায় মাটি ফেলে সংস্কার করেন। কিন্তু বর্ষা মৌসুম আসতে না আসতেই সে সব মাটি কাঁদায় পরিণত হয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।আবার স্থানীয় মেম্বার নিজ দায়িত্বে সংস্কার করেন।
গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম ও গ্রামবাসী যাতায়াতের রাস্তাটি উন্নয়নের ছোঁয়া লাগেনি, উল্টো বেড়েছে জনদুর্ভোগ। প্রতিদিন ৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। গতকাল (বুধবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি কাঁদায় পরিণত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
জানা যায়, বর্তমান সরকারের বিভিন্ন জেলা উপজেলা উন্নয়নের ছোঁয়া লাগলেও লাগেনি তেলিপাড়া গ্রামের উক্ত রাস্তাটিতে। ইতোমধ্যে অনেক অসূস্থ মানুষ দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে না নিয়ে যেতে না পারায় দুর্ভোগ পোহাতে হয়। এই এলাকায় রাস্তা দুর্ভোগের কারণে ছেলে-মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে। গ্রামের কৃষক ফসল ফলিয়ে বাড়িতে আনা নেওয়া সহ হাট বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলার সকল গ্রামের অবকাঠামো উন্নয়নে বিশেষ কোনো বরাদ্দ দিয়ে কাজ চললেও এ রাস্তার বরাদ্দ না পাওয়ায় স্থানীয় দায়িত্বশীলদের অযোগ্যতাও দায়ী বলে অভিযোগ করেন গ্রামবাসিরা। প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা ও কাঁচা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতে কষ্ট হয় সাধারন গ্রামবাসির। একটু বৃষ্টি হলেই হয় জলাবদ্ধতা। বিশেষ করে বৈশাখ মাসে ধান তোলার সময় দুর্ভোগের শিকার হয় কৃষকেরা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। সড়কে কোন গাড়ি না চলাতে গ্রামবাসীরা আছেন চরম দুর্ভোগে। গ্রামবাসিরা আরো জানান, আমাদের গ্রামে বর্তমান অনেক প্রভাবশালী লোকও আছে তারা কাঁচা রাস্তাটির কারণে জনদুর্ভোগ দেখেও এড়িয়ে যায়। এইগুলো সংস্কারে এবং নাগরিক সুবিধা দিতে সরকারের কাছ থেকে যে সহযোগিতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। গ্রামবাসি ও ইউপি সদস্য মিজানের উদ্যােগে বার বার বরাদ্দের জন্য চেষ্টা করা হলেও কোন অদৃশ্যর কারণে তা বরাদ্ধ পাওয়া যাচ্ছেনা।
গ্রামবাসীরা আরো বলেন, কয়েক বছর আগেই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি'র প্রচেষ্টায় এ গ্রামটিতে বিদ্যুতের আওতায় আনেন। গ্রামবাসীরা মনে করেন এই জনবান্ধব সাংসদই তাদের গ্রামের রাস্তাটি পিচের রাস্তা করে পাকা করন করবেন। স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট সকল দপ্তর, স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান কাঁচা রাস্তাটি পাঁকাপোক্ত করে গ্রামবাসিকে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন এমনটিই আশা করেন তেলিপাড়া আংশিক গ্রামবাসী।
এ ব্যাপারে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজান জানান, রাস্তাটিতে আমি কয়েকবার মাটি দিয়ে মেরামত করা হলো অতিরিক্ত যানবাহন চলাচল করায় বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া বর্তমান আ.লীগ সরকার জনবান্ধব সরকার, এই সরকারের আমলে প্রত্যন্ত অঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসছে ইনশাআল্লাহ্ অতি শীঘ্রই এই গ্রামের কাঁচা রাস্তা পাকা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
