ফণী’র পূর্বাভাস নিয়ে এত সমালোচনা কেন
প্রকাশিত: ৪ মে ২০১৯
আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সমালোচনার কিছু নেই। যাদের উদ্দেশে এই পূর্বাভাস তারা নিরাপদে থাকুক, এটাই পূর্বাভাসের উদ্দেশ্য। তারা সতর্ক হতে পেরেছেন কিনা, সেটাই জরুরি। ঘূর্ণিঝড়সহ যেকোনও প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগে থেকে কিছু তথ্য দেওয়া সম্ভব। তবে সেসব তথ্যের বিষয়ে শত ভাগ নিশ্চিয়তা দেওয়া অসম্ভব।
এমন কথাই বলছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলছেন, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যেতে পারে— এ ধরনের পূর্বাভাসের কারণে অনেকে হয়তো আশ্রয়কেন্দ্রে যেতেই চাইবেন না। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। কোনও কারণে ঝড়টি যদি শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে আসে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এর দায় কে নেবে?
ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে গত সাত দিনের পূর্বাভাসের তারতম্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
গত ২৭ এপ্রিল সাগরে সৃষ্টি হয় ‘ফণী’। টানা পাঁচ দিন সাগরে অবস্থানের ফলে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় এটি। এর প্রায় সাত দিন পর শনিবার (৪ মে) সকালে বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানে ‘ফণী’। গতকাল সকালে ভারতের পুরীতে আছড়ে পড়ে শক্তিশালী এই ঝড়। তখন এর গতিবেগ ছিল ১৮০ থেকে ২০০ কিলোমিটার। এরপর প্রায় ২৪ ঘণ্টা ভারতে তাণ্ডব চালিয়েছে। সকালের দিকে দুর্বল হয়ে এর গতিবেগ যখন ১০০ থেকে ৮০ কিলোমিটার তখন সেটি বাংলাদেশে প্রবেশ করে। এতে অতি প্রবল ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। গতি কমে যায় ৬২ থেকে ৮০ কিলোমিটারে।
জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ‘আবহাওয়া অধিদফতর এবার ঝড়ের সময় যে পূর্বাভাস দিয়েছে তা প্রশংসার যোগ্য। এমন পূর্বাভাস না দিলে মানুষ সতর্ক হতে পারতো না। তারা তাদের ১০০ শতাংশ কাজ দেখিয়েছে।’ তবে তাদের এই পূর্বাভাসের ভাষা আরও বোধগম্য করা জরুরি বলে মত দেন তিনি। সেক্ষেত্রে আবহাওয়া অধিদফতরের কোনও ভূমিকা অবশ্য নেই মন্তব্য করে আইনুন নিশাত বলেন, ‘এই কাজটি করতে হবে উপর থেকে। ভাষা বোধগম্য করা গেলে সর্তকবার্তার সংকেত বোঝা, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সাধারণ মানুষের জন্য সহজ হতো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার বি এম রাব্বি হোসেইন বলেন, ‘আগে থেকে কোনও পূর্বাভাসই ১০০ শতাংশ নিশ্চিত করে বলা সম্ভব নয়, মোটামুটি বলা সম্ভব।’
সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘সমালোচনা হবেই। আবহাওয়া যে পূর্বাভাস দিয়েছে তা একেবারেই ঠিক ছিল। কিন্তু ঝড়টি ভারতে আঘাত হানায় এর গতি কমে গেছে। ঝড়ের গতি প্রতিমুহূর্তে বদলায়। কোনও কারণে যদি ঝড়টি সরাসরি বাংলাদেশে আসতো তাহলে কী হতো— সেই চিন্তা থেকেই পূর্বাভাসগুলো দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। আগে থেকেই যদি বলা হতো ঝড়ের গতি কমে যাবে তাহলে অনেকেই হয়তো শেল্টার সেন্টারে যেতেন না। আর ওই সময় যদি সত্যিই ২০০ কিলোমিটার বেগে বাংলাদেশে আঘাত হানতো তাহলে তার দায় কে নিতো? ভারতে যে পরিমাণ ক্ষতি করেছে সে পরিমাণ ক্ষতি বাংলাদেশেও হতে পারতো। ফলে এই ধরনের পূর্বাভাসের প্রয়োজন আছে। মানুষকে নিরাপদ রাখার জন্যই সর্তক করা হয়।’
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘আমার যেভাবে ওয়ার্নিং দিয়েছি সেভাবে সবাই প্রস্তুতি নিয়ে শেল্টারে গিয়েছে। যারা ওয়ার্নিং ব্যবহার করেছেন তাদের সুবিধা হয়েছে। কিন্তু যারা দূরে ছিলেন তাদের জন্য এই ওয়ার্নিংয়ের কোনও মূল্য নেই।’
তিনি বলেন, ‘আবহাওয়া পূর্বাভাস নিয়ে সমালোচনার কিছু নেই। যারা সমালোচনা করছেন তাদের হয়তো এই পূর্বাভাস কোনও কাজে লাগেনি। সাংবাদিকদের অনেকেই আমাদের পূর্বাভাসগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করায় সাধারণ মানুষ দ্রুত ঝড়টি সম্পর্কে জানতে পেরেছে। ঝড়টি কোথায় কী অবস্থায় আছে, কখন আঘাত হানতে পারে, তারও একটি পূর্বাভাস আমরা দিয়েছি।’
সামছুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই পূর্বাভাসগুলো দিয়েছি। এর চেয়ে নতুন কোনও প্রযুক্তি এখনও আসেনি।’ তিনি বলেন, ‘ঝড় যে দুর্বল হয়ে যাবে সেটা আমরা জানলেও অনেক সময় কৌশলগত কারণে বলি না। এতে মানুষ অসতর্ক হয়ে পড়তে পারে। আগে থেকে বলে দিলে অনেক সময় ক্ষতিও হয়। এছাড়া একেবারে নিশ্চিত করে তো বলা সম্ভব না যে ঝড়ের গতি কমে যাবে, কারণ বিষয়টি সম্পূর্ণ প্রাকৃতিক।’
আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল সবাই যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। খাটো করে ঝড়কে যেন না দেখে সেইভাবেই তথ্যগুলো দেওয়া হয়েছে। মানুষের যাতে ক্ষতি না হয়, তারা যেন নিরাপদে থাকে।’
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
