শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

ফজলে হোসেন বাদশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী পড়ে মুগ্ধ রাজশাহী বিশ্ব

রাজশাহী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি বর্ষিয়ান রাজনীতিক ফজলে হোসেন বাদশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে প্রকাশিত লিফলেট পড়ে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বাদশাকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেছেন,‘ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী হিসেবে তার (বাদশা) রাজনৈতিক জীবনের অনন্য অর্জন আমাদের জন্য গর্বের।’

গত মঙ্গলবার সকালে ফজলে হোসেন বাদশার পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নেয় রাবি ও নগর ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।

বেলা ১২টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থানরত শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেয়।সেই লিফলেট পড়েই এমন মনোভাব প্রকাশ করেছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাগর বলেন,‘রাবির অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রেখেছেন তিনি (বাদশা) তাদের মধ্যে একজন।’

তাসনিয়া তাবাসসুম নামের এক শিক্ষার্থী বলেন, ‘তার সাথে সরাসরি কখনো দেখা হয়নি,তবে লিফলেটটি পড়ে প্রতিয়মান- এই ক্যাম্পাসের ইতিহাস-ঐহিত্যের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত।’

রাবির প্রগতিশীল এক ছাত্রনেতা বলেন,‘তরুণ প্রজন্ম সেভাবে এখন আর রাজনীতিতে পা ফেলতে চায়না।দখলদারিত্ব মনোভাব ও আদর্শহীনতাই হয়তো তার কারণ।এমন পরিস্থিতিতে টানা পঞ্চাশ বছর একই ধারাই রাজনীতি করা ফজলে হোসেন বাদশার মতো নেতারাই এ প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে।এর জন্য এমন নেতাদের রাজনৈতিক জীবন তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন জরুরি।এমনটি করতে পারলে রাজনীতিতি ভালো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে।’

ক্যাম্পাসে লিফলেট বিতরণকালে নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান ওহি,সহ-সভাপতি সাকিবুল হাসান,সাধারণ সম্পাদক বিজয় সরকার,বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন আহ্বায়ক মিনহাজুল ইসলাম,তানভীর রেজা নাঈম,নগর প্রচার সম্পাদক ইফতিক হাসান, বোয়ালিয়া থানার সভাপতি অমিত সরকার,নিউ গভ: ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক সাইফ আহমেদ ইসা,ছাত্রনেতা রাজকুমার সাহা,সাবেক ছাত্রনেতা সুভাষ চন্দ্র হেমরম,রুবেলসহ নগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর