বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

নীলফামারী জেলা পুলিশের সিডিএমএস এর সমাপনী অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ  

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

নীলফামারী জেলা পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)  উপর ভিত্তি করে ০৬ দিন ব্যাপী ট্রেইনিং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য হতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএমপিপিএম। এতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে নীলফামারী সদর থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে ডিমলা থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার রায় ও তৃতীয় স্থান অর্জন করে জলঢাকা থানার সাব-ইন্সপেক্টর বিল¬াহ। এই প্রশিক্ষণে নীলফামারী জেলা পুলিশের ২০জন সাব-ইন্সপেক্টর এতে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার  শেখ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
 

এই বিভাগের আরো খবর