নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সংবাদ সম্মেলন
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১
বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁয় আ’লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা সংবাদ সম্মেলন করেছেন। নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপি প্রার্থী হেরে যাবে, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। গত রোববার নওগাঁ জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে সংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন ওই সংবাদ সম্মেলন পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে নির্বাচনী প্রচারণা করে আসছি। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নে সাড়া দিয়ে ও সাবেক মেয়রের সীমাহীন ব্যর্থতার কারণে পৌরসভার জনসাধারণের নৌকা মার্কার প্রতি ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমন গণজোয়ারে ভীত সন্ত্রস্ত্র হয়ে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপির প্রার্থী ও তার দোসররা ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে। বিএনপি নিজেরা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় রাতের অন্ধকারে নির্বাচনী অফিস ভাঙচুর করে ও গত শনিবার রাতে নওজোয়ান মাঠে তাদের নিজেদের প্রচারণা শিবিরে হামলা চালিয়ে তার দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। এসব ঘটনার সঙ্গে আমি বা আমার নেতা-কর্মী ও সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, আমার নির্বাচন পরিচালনার অন্যতম নেতা শাহ পরান নয়নকে বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িয়ে যে অভিযোগ ও তথ্য প্রতিপক্ষ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল দুর্বল করার হীন অপচেষ্টা মাত্র। নির্মল কৃষ্ণ সাহা বলেন, বিএনপির মিথ্যাচার ও কূট কৌশল বন্ধ না হলে পৌরবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। মিথ্যাচার ও ঘৃণ্য অপরাজনীতির বিরুদ্ধে আগামী ভোটের দিন নওগাঁ পৌরসভার সকল শ্রেণি পেশা ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
