দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করেন ফাতেমা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১ জুন ২০২১
রাজধানীর মহাখালী ও বনানী এলাকা থেকে একব্যক্তির ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় অপরাধীকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। দাম্পত্য কলহের জেরে অচেতন করে হত্যার পর, স্ত্রী নিজেই স্বামী ময়নার লাশ ছয় টুকরা করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) হারুন-অর-রশিদ।
মঙ্গলবার (১ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে রাজধানীর বনানী এলাকা থেকে সোমবার (৩১ মে) ময়নার প্রথম স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ডিবির কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘দাম্পত্য কলহের জেরে ময়নাকে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় তার প্রথম স্ত্রী ফাতেমা। এসময় ময়না মিয়ার সঙ্গে ফাতেমার ধস্তাধস্তি হয়। আবারও পানি চাইলে ঘুমের ওষুধ মেশানো পানি খাওয়ানো হয় তাকে। লাশ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই আমরা এ ঘটনার রহস্য উম্মোচন করতে সক্ষম হই। ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রীকে আমরা গ্রেফতার করি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি সব ঘটনা এবং দায় স্বীকার করেছেন। এরইমধ্যে সোমবার রাতে ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী একটি মামলা দায়ের করেছেন বনানী থানায়। অল্প সময়ের মধ্যে আমরা এ ঘটনার চার্জশিট দাখিল করবো।’
সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ বলেন, ‘স্বামী ময়না মিয়াকে যেন খুঁজে না পাওয়া যায়, সেজন্য গুম করার উদ্দেশ্যে তার হাত-পা ও মাথা কাটা হয়। এ কাজটি করেন ফাতেমা নিজেই। হাত-পা ও মাথা কাটার পর তিনি নিজেই বিভিন্ন জায়গায় সেগুলো ফেলে দেন। শরীরের অংশ (দেহ) মহাখালী কাঁচা বাজারের পাশে মসজিদ গলিতে পাশে ফেলা হয়। দুই হাত ও দুই পা মহাখালী বাস টার্মিনালে ফেলেন। আর মাথাটি পরবর্তীতে পলিথিনে করে বনানী ১১ নম্বর ব্রিজের পাশে ফেলে দেন ফাতেমা।’
তিনি জানান, নিহত ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রীর অভিযোগের পর তদন্তে আমরা তার প্রথম স্ত্রী ফাতেমাকে সন্দেহ করি। জিজ্ঞাসাবাদের পর তিনি বিষয়টি স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে বনানী ১১ নম্বর ব্রিজের পাশ থেকে ময়নার মাথা উদ্ধার করি।
ডিবি পুলিশ জানায়, স্বামীর সঙ্গে প্রথম স্ত্রীর কলহ ছিল। ফাতেমা বাসাবাড়িতে কাজ করে যে টাকা পেতেন তা স্বামীকে দিতে হতো। ময়না সেই টাকা অন্য মেয়েদের পেছনে খরচ করতো। মূলত এ কারণেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ফাতেমা জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের জানান, স্বামীর সঙ্গে তর্কাতর্কি হলে একপর্যায়ে তাকে মেরে ফেলার হুমকি দেন ময়না। এরপর থেকেই তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশীদ বলেন, ‘এটি একটি বেদনা বিধুর ঘটনা। স্ত্রী তার হাজবেন্ডকে হত্যা করেছেন। এটি আসলেই রহস্যজনক। স্বামী ময়না মিয়াকে অচেতন করার পর জবাই করেন স্ত্রী নিজেই। রক্তমাখা শার্ট, দুই পাতা ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে। হত্যার পর একার পক্ষে লাশ কোথাও স্থানান্তর করা তার পক্ষে সম্ভব নয়, এ বিষয়টি বুঝতে পেরে তিনি মরদেহটি ৬ টুকরো করেন। বিভিন্ন জায়গায় লাশের টুকরোগুলো ফেলায় তার ধারণা ছিল, তাকে কেউ ধরতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। আরও তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে।’
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
