দেবালয়েও লোকালয়ের শয়তান
মোস্তফা কামাল
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯
দানবীয় দাপট নিরঙ্কুশ হয়ে যাচ্ছে সবখানে। মানবের পরাজয় দুনিয়ার সব গোলার্ধেই। কাশ্মীর থেকে ফিলিস্তিন। প্যারিস থেকে অরল্যান্ডো। ক্রাইস্টচার্চ থেকে বৈরুত, মুম্বাই, গুজরাট। পেশোয়ার থেকে কাবুল। লন্ডন থেকে বার্সেলোনা? টুইনটাওয়ার থেকে ইরাক। বেসলান থেকে ইস্তাম্বুল। ঢাকা থেকে কলম্বো। নিউজিল্যান্ডে মসজিদে আর শ্রীলংকায় গির্জায় বোমায় মারা যাওয়া দুই জায়গার মানুষই ছিল তাদের স্রষ্টার কাছে নতজানু অবস্থায়।
বিশ্বজুড়ে দানবীয় রাজত্ব হোটেল-রেস্তোঁরা, সিনেমা হল, জনসভাসহ লোকালয় ছাড়িয়ে মসজিদ, মন্দির, গীর্জায় এসে ঠেকেছে। দেখতে-শুনতে এ দানবরারা মানুষের মতোই। এই শ্রেণির মানুষের সাথে জন্তুর অন্যতম তফাত হচ্ছে- মানুষ নিজের হিংস্রতাকে ঢেকে রাখতে পারে। জন্তুরা পারে না। জন্তুর কোন মুখোশ নেই। মুখোশ খোলার পর মানুষের মতো হিংস্র, বীভৎস, ভয়ংকর প্রাণী আর হতে পারে না।
‘মনুষ্যত্বে কেন এতো খরা? বিশ্বায়নের এ যুগে বিশ্বের যে কোনো দেশের ঘটনা-দুর্ঘটনা অন্য যে কোনো দেশের জন্যও ভাবনার। এ থেকে নিজেকে আলাদা বা মুক্ত ভাবা যায় না। ধর্মীয়-সামাজিক সংযোগ থাকলে আরেকটু বেশিই আমলে নিতে হয়। শঙ্কাও তাই একটু বেশি।’
নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর পর কেন এ সময়কে শ্রীলঙ্কায় গির্জায় হামলার জন্য মোক্ষম হিসেবে বেছে নেওয়া হলো- এ প্রশ্নও প্রাসঙ্গিক। শ্রীলঙ্কা ক্ষতবিক্ষতের পেছনে কার বা কাদের হাত-এ নিয়ে কথামালা অন্তহীন। শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্নের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, হামলায় আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত।
আবার 'হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী'-এমন শিরোনামও প্রচার হয়েছে। অথচ তথাকথিত এই জঙ্গি গোষ্ঠী ব্যাপারে আর কোনো তথ্য নেই। এ ধরনের আরেকটি ঘটনার আগ পর্যন্ত চলতে থাকবে কথার কচলানি। ঘটনার খপ্পরে এক সময় তা থেমে যাবে। আমরাও ভুলে যাবো।
বাংলাদেশেও এ ধরনের বর্বরোচিত ঘটনা নিয়ে এ চর্চার সাথে আমরা ঢের পরিচিত। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর ঘটনায়ও তা দেখেছি। কতো প্রশ্ন, কতো যুক্তি! দানবগুলো দেশি না বিদেশি? বাংলাদেশি না হিন্দুস্তানি? না-কি পাকিস্তানি? জাতে হিন্দু না মুসলমান? ওরা সচরাচর টাইপের সন্ত্রাসী না জঙ্গি?
সরকার পক্ষের না বিএপি-জামায়াত ঘরানার? এর আগে, রমনা বটমূল, বঙ্গবন্ধু এভিনিউ, ঝালকাঠির আদালত, ময়মনসিংহের সিনেমা হল, একযোগে ৬৩ জেলায় বোমা হামলার সময়ও এ ধাঁচের কুকথা-কুতর্ক চলেছে। বিশ্বব্যাপীই ছড়িয়ে পড়েছে বাতিকটা। ইহুদি মারে মুসলমান, খ্রিস্টান মারে মুসলমান, মুসলমান মারে খ্রিস্টান-হিন্দু। আবার বৌদ্ধ মারে মুসলমান।
আদিম কালে যখন মানুষ গুহায় থাকতো জন্তুর সঙ্গে লড়াই করে খাবার যোগাড় করত, তখন কি ধর্ম বলে কিছু ছিল? হিন্দু, মুসলমান, খ্রিস্টান ছিল? মানুষের সভ্যতা এগুবার সাথে ধর্মের বিস্তার ঘটেছে। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান ইত্যাদি নামে তালিকাটা দীর্ঘ হয়েছে।
প্রত্যেক ধর্মের লোককেই আজ স্বীকার করতে হবে যে, তার ধর্ম আর শান্তিবাদীদের নিয়ন্ত্রণে নেই। কবি নজরুল তা উপলব্ধি করে গেছেন সেই কবেই? যে উপলব্ধি থেকেই লিখেছেন- ‘হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন! কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র’।
ইসলাম এবং সনাতনি হিন্দু দুই ধর্মেই শ্রীলঙ্কার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলাম ধর্মের কিছু বর্ণনায় বলা হয়ে থাকে আদমকে শ্রীলঙ্কা (সরনদীপে) নিক্ষেপ করা হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীদের সীতা-রাবনের বর্ণনায়ও এসেছে শ্রীলঙ্কার নাম। সেখানে বলা হয়েছে, রাবন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কায়। সীতার উদ্ধারকল্পে কিষ্কিন্ধ্যার বানরসেনার সাহায্যে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে রাবণের সঙ্গে তাঁর যুদ্ধ হয়। এই ঘটনা রামায়ণ মহাকাব্যের মূল উপজীব্য।
ইস্টার সানডেতে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় বিদেশিসহ শত শত নিহতের পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। তা জরুরি অবস্থায়ও গড়িয়েছে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কার মাত্র ছয় শতাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান। দেশটির দুই নৃতাত্ত্বিক গোষ্ঠী তামিল ও সিংহলি উভয়ের মধ্যেই রয়েছে এই ধর্মাবলম্বীরা।
বলার অপেক্ষা রাখে না এ হামলায় বিশেষ টার্গেট করা হয় খ্রিস্টানদের। এই আক্রমণের পেছনে সুদক্ষ পরিকল্পনা ও বড় শক্তি কাজ করেছে তা বলতেই হয়। আবার এ কথাও সত্য, খ্রিস্টানরা শ্রীলঙ্কায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী নয়। জনসংখ্যায়ও তাদের হিস্যা সামান্য মাত্র ৬.৭ শতাংশ। ক্ষুদ্র এ জনগোষ্ঠীর ওপর ১৯৯৫ সালে গৃহযুদ্ধ চলাকালেও বোমা হামলা হয়। হত্যা করা হয় ১৪৭ জন খ্রিস্টানকে।
নিউজিল্যান্ডের মসজিদের পর শ্রীলঙ্কার গীর্জায় হামলায় খ্রিস্টান বা ভিন্ন ধর্মের মানুষ মারা গেছে ভেবে স্বস্তি পাওয়া আজকের দুনিয়ায় মোটাদাগের সমস্যা। এভাবেই পৃথিবী বিভক্ত। কোন ধর্মগ্রন্থেই এভাবে পরস্পরকে হত্যার কথা বলা নেই। বরং তা বারণ করা হয়েছে। তাহলে কেন এভাবে খুনের উৎসবে মেতে ওঠা? কেন সারা পৃথিবীতে আজ কট্টরপন্থার জয়জয়কার?
মনুষ্যত্বে কেন এতো খরা? বিশ্বায়নের এ যুগে বিশ্বের যে কোনো দেশের ঘটনা-দুর্ঘটনা অন্য যে কোনো দেশের জন্যও ভাবনার। এ থেকে নিজেকে আলাদা বা মুক্ত ভাবা যায় না। ধর্মীয়-সামাজিক সংযোগ থাকলে আরেকটু বেশিই আমলে নিতে হয়। শঙ্কাও তাই একটু বেশি।
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন।
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
