বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২২

ঠাকুরগাঁওয়ে অক্সিজেনের অভাবে মায়ের কোলেই মৃত্যু

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে এক বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।

শিশুটির বাবা ফয়সাল শুভ অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মেয়ের শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে আমি রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করাই। কালকে রাত থেকে অক্সিজেনের ৫টা সিলিন্ডার পাল্টানো হইছে সিলিন্ডারের মধ্যে কোন অক্সিজেনে ছিল না। আমার সামনে আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের পা পর্যন্ত ধরছি যে আমাকে একটু অক্সিজেনটা ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোন কথা শোনেনি।

শিশুটির মা কাকন আক্তার অভিযোগ করে বলেন, আমি কালকে সন্ধ্যায় আমার মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে আমি ওর বাবাকে ফোন দিয়ে সদর হাসপাতালে নিতে বলি আমার মেয়েকে। পরে ২জনে সদর হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করাই। কিন্তু ভর্তি করার পর থেকে  কোন নার্স বা ডাক্তার আসেনি আমার মেয়েকে দেখতে ।

এই বিভাগের আরো খবর