বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৫

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শারমিন আক্তার

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০  

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন জনাব আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মির্জা শাখাওয়াতুল আলম মনি। বর্তমান মেয়র, জামালপুর জেলা পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় সভাপতি জনাব আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, যারা আমাদের এই দেশকে জীবন দিয়ে স্বাধীন করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ঞাপন করছি। তিনি আরোও বলেন,আজকের এই সময়ে দাঁড়িয়ে অনেকেই আমাদের তথা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের নতুন নতুন সড়যন্ত্র করে যাচ্ছে করবেও।তাই আমরা সকলে মিলে একজোট হয়ে যেকোন প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিতে জোড়দার প্রতিবাদ করবো। তিনি আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি সদয় থাকার ও যেকোন পরিস্থিতিতে এক সাথে মোকাবেলা করে বিজয়টাকে মাথা উঁচু করে ধরে রাখার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর