জলবায়ু সেবার প্রকল্পে কমছে বিশ্বব্যাংকের ঋণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩
জলবায়ু সেবার চলমান একটি প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ কমছে ২৪৭ কোটি ৭৫ লাখ টাকা। ‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী জোরদারকরণ’ শীর্ষক ওই প্রকল্পের মোট ব্যয়ও কমছে ২৬৩ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল প্রকল্পের ব্যয় ছিল ৫২০ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে বিশ্বব্যাংকের ঋণ ছিল ৪৬২ কোটি ৯৩ লাখ টাকা। বাকি ৫৭ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগার থেকে মেটানোর কথা ছিল। প্রথম সংশোধিত প্রকল্পে ব্যয় কমে দাঁড়ায় ৩০০ কোটি ৭২ লাখ টাকা, বিশ্বব্যাংকের ঋণ কমে দাঁড়ায় ২৪৭ কোটি ২১ লাখ টাকা। দ্বিতীয় সংশোধিত প্রকল্পে ব্যয় আরও কমে দাঁড়ায় ২৫৭ কোটি ৬ লাখ টাকা। প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ কমে দাঁড়াচ্ছে ২১৫ কোটি ১৮ লাখ টাকা। ফলে বিশ্বব্যাংকের মোট ঋণ কমছে ২৪৭ কোটি ৭৫ লাখ টাকা।
প্রকল্পের ব্যয় কমানোর এ ধরনের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিএমডি।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, মূল প্রকল্পটি মোট ৫২০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য একনেক সভায় অনুমোদন হয়। পরবর্তী সময়ে প্রকল্পটি বাস্তবায়ন পর্যায়ে সম্পন্ন করার লক্ষ্যে কতিপয় কাজের ব্যয় পুনর্নির্ধারণ/নতুন কাজ সংযোজন এবং বাস্তবায়ন মেয়াদ এক বছর ৬ মাস বৃদ্ধির প্রয়োজন হওয়ায় প্রকল্পটি ১ম সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। প্রকল্পের ব্যয় ৩০০ কোটি ৭২ লাখ টাকা এবং বাস্তবায়নকাল ডিসেম্বর ২০২২ পর্যন্ত নির্ধারণ করে ১ম সংশোধন প্রস্তাব পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেন।
এবার প্রকল্পের ব্যয় আরও ৪৩ কোটি ৬৬ লাখ টাকা কমিয়ে ২৫৭ কোটি ৬ লাখ টাকা নির্ধারণ এবং মেয়াদ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নির্ধারণ করে প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বিএমডি’র প্রস্তাবনায় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা করবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ। গত বুধবার (৪ জানুয়ারি) প্রকল্পটি নিয়ে পিইসি সভা হওয়ার কথা ছিল। কিন্তু ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিত কর্মকারকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। এখন নতুন করে পিইসি সভার তারিখ দেওয়া হবে।
এবিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের উপ-প্রধান মোছা. নাদিরা আখতার জাগো নিউজকে বলেন, প্রকল্পের কিছু সংশোধনী প্রস্তাব পাঠিয়েছে বিএমডি। বিএমডি’র প্রস্তাবনা নিয়ে পিইসি সভা করা হবে। আমরা একবার পিইসি সভার তারিখ দিয়েছিলাম। কিন্তু সদস্য (সচিব) পরিবর্তন হয়েছে। নতুন করে আবারও তারিখ দেওয়া হবে।
প্রকল্প সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পে কিছু কাজের পরিবর্তন হবে। প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের ঋণও কমবে। এছাড়া প্রকল্পের কিছু কাজের পরিধিও বাড়বে। করোনার কারণে প্রকল্পের কাজ ব্যাহত হয়। এসব কারণে প্রকল্পের মেয়াদও বাড়বে।
প্রকল্প সংশোধনের কারণ
প্রকল্পে বেশ কিছু আন্তর্জাতিক প্যাকেজ ক্রয়ের সংস্থান রয়েছে। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে আন্তর্জাতিক সাপ্লাই চেইন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় অধিকাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান সময়মতো পণ্য-মালামাল সরবরাহ করতে পারেনি। ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় এর সঙ্গে জড়িত বিদেশি প্রকৌশলী এবং কারিগরি বিশেষজ্ঞরা সময়মতো বাংলাদেশে আসতে না পারায় পরিকল্পনা অনুযায়ী বর্ণিত প্যাকেজের পণ্য স্থাপন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।
বিশ্বব্যাংকের অনাপত্তি না পাওয়ায় প্যাকেজ শুরু না হওয়া
প্রকল্প বাস্তবায়ন ইউনিট বিশ্বব্যাংক থেকে ডাটা শেয়ারিং সফটওয়্যার টু শেয়ার ইনফো বিটুইন বিএমডি অ্যান্ড স্টেকহোল্ডার, ডেভেলপমেন্ট অব নিউমেরিক্যাল মডেল গাইডেন্স অ্যান্ড প্রিপারেশন অব প্রেডিকশন ইউজিং, ডেভেলপ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক অব ক্লাইমেট সার্ভিস অ্যান্ড কনসালটেন্সি ও রিসার্চ প্রোগ্রাম প্যাকেজসমূহের অনাপত্তি পাওয়া যায়নি। প্রকল্পের অবশ্লিষ্ট সময়ে এসব প্যাকেজ কেনা এবং তা বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে প্যাকেজগুলো প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মূল কার্যক্রম: সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রীয় নেটওয়ার্কসহ মোট ২০০টি উপজেলায় স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্র স্থাপনের মাধ্যমে কৃষি আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় প্রান্তিক কৃষকদের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া।
সারাদেশে বিদ্যমান আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি সনাতন পর্যবেক্ষণাগারকে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগারে রূপান্তর করা হবে। এসব পর্যবেক্ষণাগার থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত সফটওয়্যারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আদান-প্রদান করা। চারটি বিভাগীয় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা) শহরে ওয়াসা অফিস চত্বরে ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপনের মাধ্যমে নগর বন্যা মোকাবিলার উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে।
তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশনের নির্দেশনা অনুযায়ী অত্যাধুনিক আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করা। এর মাধ্যমে নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তা করা হবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যউপাত্ত সারাবিশ্বে আদান-প্রদানের জন্য গ্লোবাল টেলিকমিউনিকেশন সুইচিং সিস্টেমের আধুনিকায়ন করা হবে।
বেলুনের মাধ্যমে ঊর্ধ্বাকাশের আবহাওয়ার উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে আন্তর্জাতিক মানের ১১টি পোর্টেবল হাইড্রোজেন গ্যাস জেনারেটর স্থাপন করা। অধিদপ্তরের প্রতিটি পর্যবেক্ষণাগারে আইসিটি যন্ত্রপাতি স্থাপন করা হবে।
অধিদপ্তরের ইন্টারনেট ও লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়নসহ মেট্রোলজিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন স্টেশন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম স্থাপন করা হবে।
প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দক্ষতা বৃদ্ধি করে অধিকতর নির্ভুল ও আগাম পূর্বাভাস এবং সতর্কবার্তা দেওয়ার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি কমানো। সেই সঙ্গে অগ্রাধিকার খাত কৃষি, বিমান চলাচল, পানিসম্পদ পরিকল্পনা, নবায়নযোগ্য শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, পর্যটন, পরিবহন এবং সংশ্লিষ্ট অন্য অংশীজনদের জন্য জলবায়ু সেবার মান উন্নত করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য। আর্কাইভ সিস্টেম অ্যান্ড ফোরকাস্ট প্রোডাকশন সিস্টেম, ক্লাইমেট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করা প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশাল শহরের আবহাওয়া দপ্তরসমূহকে ওয়ার্কস্টেশন ও আইসিটি যন্ত্রপাতি ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে অধিদপ্তরের কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করা। আবহাওয়া তথ্য, উপাত্ত, সতর্কবার্তা, বুলেটিন, প্রতিবেদন ইত্যাদি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কমিউনিটিতে প্রেরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সফটওয়্যার ও মোবাইল অ্যাপস স্থাপন করা।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
