জমেনি বাণিজ্য মেলা, চলছে সাজসজ্জার কাজও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে রোববার। এটি ঢাকার ২৭তম আয়োজন। মাসব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে এসে মেলা প্রাঙ্গণে এখনো বিভিন্ন স্টলের নির্মাণ কাজ চলছে। অল্প সংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এলেও এখনো জমে উঠেনি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংশ্লিষ্টরা বলছেন, মেলা পুরোদমে জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে।
সোমবার (২ জানুয়ারি) রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এসে দেখা গেছে, বিকেলের পর থেকে স্বল্প সংখ্যক দর্শনার্থী এলেও মেলা প্রাঙ্গণ এখনো জমে ওঠেনি। বেশিরভাগ স্টলগুলোর ডেকোরেশন কাজ হয়ে গেলেও এখনো কিছু কিছু স্টল, প্যাভিলিয়নের নির্মাণ বা ডেকোরেশনের কাজ চলমান রয়েছে। সাজসজ্জার কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। পাশাপাশি যেই স্টল বা প্যাভিলিয়নগুলোর কাজ শেষ হয়ে গেছে, সেগুলোতে অল্প সংখ্যক ক্রেতা সাধারণ ঘুরে ঘুরে দেখছেন, দর-দাম সম্পর্কে জানছেন।
অন্যদিকে, মেলা প্রাঙ্গণের বাহিরে প্রায় অর্ধশতাধিক প্রবেশ টিকিট কাউন্টারগুলোর বেশিরভাগই ফাঁকা। মেলায় প্রবেশের ফটকগুলোতে দায়িত্বরতরা অলস সময় কাটাচ্ছেন। তবে, মেলা প্রাঙ্গণের ভেতরে নির্দিষ্ট শিশু কর্নারে সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে দর্শনার্থীদের। উন্মুক্ত স্থানে এই শিশু কর্নারে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড রাখা আছে যা ব্যবহার করতেই মূলত সেখানে শিশুসহ অভিভাবকদের ভিড় দেখা গেছে।
বাণিজ্য মেলা প্রাঙ্গণে কিচেন সামগ্রীর একটি নির্মাণাধীন স্টলের দায়িত্বরত শিহাবুল ইসলাম বলেন, আজকের মধ্যেই আমাদের স্টল নির্মাণ, ডেকোরেশনের কাজ হয়ে যাবে। অনেক স্টলই এখনো পরিপূর্ণভাবে তাদের সাজসজ্জার কাজ শেষ করতে পারেনি। এছাড়া দর্শনার্থীরাও সেভাবে আসতে শুরু করেনি। আশা করা যাচ্ছে আর দুই চার দিনের মধ্যে পুরোদমে দর্শনার্থীরা আসবেন।

অন্যদিকে, ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম নামক একটি স্টলের দায়িত্ব পালনকারী কাস্টমার ম্যানেজার কল্যাণ কুমার দাস বলেন, মেলা এখনো জমেনি তবে, কিছু ক্রেতা, দর্শনার্থী আসতে শুরু করেছেন। কিন্তু বিক্রি এখনো সেভাবে শুরু হয়নি। প্রতিটি স্টলেই একই অবস্থা। আমরা নিজেরাও এখনো সবকিছু গুছিয়ে নিতে পারিনি। প্রথম সপ্তাহ পর্যন্ত এমনিতেও ক্রেতা দর্শনার্থী একটু কম আসে। ৪/৫ দিন পর থেকে হয়তবা দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকবে।
রাজধানীর মালিবাগ থেকে পরিবারের সদস্য সহ আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এসেছেন আব্দুল মতিন। তিনি বলেন, বাচ্চাদের বায়নার কারণে আজ মেলায় এসেছি। ঢাকা থেকে দূরে এই মেলায় আসা একটু কষ্টেরই। প্রথমে বাসে অপেক্ষা করতে হলো যাত্রী পরিপূর্ণ হওয়ার জন্য। এরপর মেলায় এসে দেখছি এখনো সেভাবে অনেকগুলো স্টল, প্যাভিলিয়ন ডেকোরেশনের কাজ চলছেই। পূর্ণ মাত্রায় এখনো মেলা শুরু হয়নি, মানুষের উপস্থিতি অনেক কম। তবে কিছুদিন গেলে হয়তবা মেলা জমে উঠবে।

রোববার (১ জানুয়ারি) আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে মেলার জন্য জায়গা নির্ধারিত হয়েছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে ক্রয় করলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। এছাড়াও মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
