বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

চীনা টিকা নিয়ে সৌদি যেতে আর বাধা নেই

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১  

 

চীনা টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশে আর কোনো বাধা রইলো না। বাংলাদেশে যারা চীনা টিকা নিয়েছেন বা নেবেন, তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে যেতে আর কোনো বাধা নেই। বুধবার (২৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিনোফার্ম ও সিনোভ্যাকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। আগে অবশ্য দেশটি শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকার অনুমোদন দিয়েছিল।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের দেশটিতে প্রবেশের অনুমোদন দিয়েছে। এজন্য তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে। আরব নিউজ এমন তথ্যই জানিয়েছে।

কদিন আগে চীনা টিকা নিয়ে বাংলাদেশিদের সৌদিতে হজ বা ওমরাহর জন্য যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তখন চীনা টিকায় ছাড় দিতে সৌদি সরকারকে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

উল্লেখ, করোনাভাইরাসের কারণে দু’বছর বন্ধ রাখার পর এবার ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। কিন্তু বিশ্বব্যাপী মুসল্লিদের ওমরাহ হজ পালনে কঠোর বিধি-নিষেধ জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এই বিভাগের আরো খবর