চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় ফিরল ব্যাঘ্রশাবক ‘বাইডেন’
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১
জন্মের পর মায়ের অবহেলায় মরতে বসেছিল এক ব্যাঘ্রশাবক। চট্টগ্রাম চিড়িয়াখানার এক চিকিৎসকসহ কর্মীরা বাঘের ছানাটিকে নিজেদের কাছে রেখে পূরণ করেন মায়ের মমতার অভাব। নিজেরাই দুধ খাইয়ে, নিবিড় পরিচর্যা করে, পেলে-পুষে বাঘের ছানাটিকে বাঁচিয়ে তোলেন। সাড়ে পাঁচ মাস পর ‘বাইডেন’ নামের বাঘের ছানাটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছে।
২১ এপ্রিল ২০২১ বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনা পরিষদের সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাঘের ছানাটিকে নতুন নির্মিত একটি খাঁচায় রাখেন। এর মধ্য দিয়ে বাঘ শাবকটির মানুষের যত্নে-মমতায় আর সান্নিধ্যে দিনযাপনের অবসান হয়েছে। এখন সেটি চিড়িয়াখানার অন্যান্য বাঘদের মধ্য থেকে নিজের সঙ্গী খুঁজে নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়া’র ঘরে জন্ম নেয় তিন শাবক। এর মধ্যে পরদিন একটি শাবক এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরেকটির প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন ডা. শুভ। ওই সময় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছিল। ডা. শুভ তখন বাঘের ছানাটির নাম রাখেন ‘বাইডেন’।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ বলেন, ‘মা বাঘিনীর কাছ থেকে দুধ না পেয়ে দু’টি শাবক মারা যায়। এই শাবকটিরও একই অবস্থা হয়েছিল। অনেক সময় সন্তান জন্মদানের পর মা বাঘের কিছু পরিবর্তন ঘটে। তারা সন্তানদের কাছ থেকে দূরে থাকে, হিংস্র আচরণ করে। অন্যদিকে সাধারণত ৪৮ ঘণ্টা দুধ না পেলে শাবক বাঁচে না। এগুলোর ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল।
নিজের হেফাজতে নিয়ে বাঘিনী জয়ার শাবককে নিজের অফিসকক্ষেই রাখেন শুভ। গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে নিজেই ফিডারে করে দুধ খাইয়েছেন, যেভাবে ছোট ছোট শিশুদের খাওয়ানো হয়। শাবকটির পাশে রেখেছেন বাঘ আকৃতির খেলনা। কাপড়-বল দিয়ে বাঘ শাবকটির সঙ্গে দিনের নির্দিষ্ট সময় খেলাধুলায় কাটিয়েছেন চিড়িয়াখানার কর্মীরা। এভাবে আস্তে আস্তে শঙ্কামুক্ত হয়ে সজীব ও চঞ্চল হয়ে ওঠে শাবকটি।
ডা. শুভ বলেন, ‘শুধু দুধ খাইয়ে শাবকটির প্রাণ রক্ষা করা সহজ ছিল না। কারণ সংক্রমণের আশঙ্কা ছিল। দুধ খাওয়ানোর পর হজমের সমস্যা হচ্ছিল। ওজনও কমতে শুরু করেছিল। এমনিতেই জন্মের পর মায়ের দুধ না পেয়ে সেটি খুব দুর্বল ছিল। আমরা স্বাস্থ্যগত বিভিন্ন কৌশল অবলম্বন করে শাবকটিকে বাঁচিয়ে তুলি। আবার সেটি যেন বাঘের স্বাভাবিক আচরণ প্রকাশ করতে পারে, সেজন্য ওর লালনপালনের ক্ষেত্রে নানা কৌশল নিয়েছি। সাড়ে পাঁচ মাস পর বাঘ শাবকটি এখন পুরোপুরি সুস্থ সবল আছে। এর ওজন ২১ কেজির সামান্য বেশি।
সাধারণত এক বছর বয়স থেকে বাঘ স্বাভাবিক আচরণ প্রকাশ করতে শুরু করে জানিয়ে শুভ বলেন, ‘আমরা খাঁচায় বাঘ শাবকটি রেখেছি, যেন সে অন্যান্য বাঘ দেখে তার আচরণ বুঝে নেয়। আপাতত সে খাঁচায় একা থাকবে। যেহেতু এতদিন আমরা তাকে সঙ্গ দিয়েছি, সেজন্য হঠাৎ যেন সে নিজেকে নিঃসঙ্গ না ভাবে, সেজন্য আমরা নিয়মিত খাঁচায় ঢুকব। দুধ খাওয়াব। আরও কিছুদিন সঙ্গ দেবো। তারপর আস্তে আস্তে সে নিজের সঙ্গী খুঁজে নেবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় কেনা একটি ১১ মাস বয়সী বাঘ ও ৯ মাস বয়সী বাঘিনী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয় ২০১৬ সালের ৯ ডিসেম্বর। চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘটা করে তাদের বিয়ে দেওয়া হয়, নাম দেওয়া হয় রাজ ও পরী।
সেই বেঙ্গল টাইগার রাজ-পরী দম্পতির ঘরে ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় তিন শাবক। এর মধ্যে দু’টি ছিল ‘হোয়াইট টাইগার’, আরেকটি কমলা-কালো ডোরাকাটা। একটি সাদা বাঘ শাবক জন্মের পরদিনই মারা যায়। সাদা বাঘিনী ‘শুভ্রা’ বেঁচে আছে। কমলা-কালো ডোরাকাটা শাবকটির নাম দেওয়া হয় ‘জয়া’।
সেই ‘জয়া’ গত বছরের ১৪ নভেম্বর জন্ম দেয় তিনটি শাবকের। এই তিন শাবক জয়া’র প্রথম সন্তান, যার দু’টি মারা গেছে। বেঁচে আছে একমাত্র ‘বাইডেন’, যেটি জন্মের পরের প্রথম সাড়ে পাঁচ মাস মানুষের ঘরে কাটিয়ে এখন খাঁচায় ফিরে গেল।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
