শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৩

ঘূর্ণিঝড় শেষে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর চালু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

ঘূর্ণিঝড় সিত্রাং কেটে যাওয়ার পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকব উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার বিকেল তিনটা থেকে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ১২টার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে অন্তত ১১টি নির্ধারিত ফ্লাইট আসতে পারেনি। এর মধ্যে দুবাই, শারজাহ, কুয়েত, মাস্কাট থেকে বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, ইউএস-বাংলা, সালাম এয়ারের কয়েকটি ফ্লাইট ছিল।

এই বিভাগের আরো খবর