গণতান্ত্রিক দলে এখন পাইকারিহারে নেতা পয়দা হয়
পীর হাবিবুর রহমান
প্রকাশিত: ৪ জুলাই ২০১৯
কি লিখতে গিয়ে কি লিখি, কি বলতে গিয়ে কি বলি! নিজেই তাজ্জব হয়ে যাই। অন্তহীন দহনে দগ্ধ হই!আত্মতৃপ্তি নেই, মনের সুখ নেই। রাজনীতির জায়গা রাজদুর্নীতি দখল করেছে। আদর্শিক রাজনীতি নেই। রাজনীতির দীর্ঘপথ পরিক্রমায় আদর্শিক গণতান্ত্রিক মূল্যবোধে সাংগঠনিক দক্ষতা, মেধা, যোগ্যতা ও গণমুখী সৎ চরিত্র নিয়ে আর রাজনীতিতে আসতে হয় না।
যখন যার খুশি অর্থ পেশী শক্তি আর অনুকম্পা বা করুণা লাভের মধ্য দিয়ে হঠাৎ নেতা, হঠাৎ রাজনীতিবিদ হওয়া যায়। সরকারি চাকরি-বাকরি করে নিরাপদ জীবন গড়ে, অবসরে গিয়ে রাজনীতির মঞ্চ দখলই নয় এক লাফে এমপি, মন্ত্রী ও নেতা হওয়া যায়। রাজনীতি করে, কর্মী তৈরি করে, দলের জন্য নিবেদিত হওয়ার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ না হয়েই যেমন খুশি, যখন খুশি নেতা হওয়া যায়।
আগে রাজনৈতিক কর্মী, সংগঠক ও নেতা আসতেন দলের প্রতি আদর্শিক কমিটমেন্ট নিয়ে কাজ করতে করতে কর্মী ও মানুষের মন জয় করে। সাদামাটা নিরাভরণ তাদের জীবন হতো মানুষের আদর্শ।শ্রদ্ধা ভালোবাসায় তাদের জন্য মানুষের মন ভরে যেতো। এখন রাজনীতির পথপরিক্রমা বাদ দিয়ে সামরিক শাসকদের দলের নেতা হওয়ার মত গণতান্ত্রিক দলেও পাইকারি হারে নেতা পয়দা হয়।
রাজনীতিবিদরা বোকার মত ঠকে গিয়ে অসহায়ের মত দেখেন কিভাবে তাদের পিছনে ফেলে অর্বাচীন বালকেরা করুণা ভিক্ষায়, ব্যবসায়ীরা বিত্তের গরমে, অবসরপ্রাপ্ত আমলারা সুবিধাবাদী চরিত্রের ষোলকলা পূর্ণ করে, দলকানা দলদাস সুযোগ সন্ধানীরা হঠাৎ চাটুকারিতায় ছাত্রজীবনে যা বিশ্বাস করেনি, নয়া মুসলমানের গরু বেশি খাবার মত সেই বন্দনা বেশি বেশি করে উঠে আসে।
রাজনীতি এভাবে রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে মরুকবলিতই নয়, প্রাণহীন আকর্ষণহীন সুবিধাবাদীদের গনিমতের মালে পরিণত হয়। যেভাবে যার খুশি যখন তখন রাজনীতিবিদদের অসহায় করে দিয়ে ভোগের নেশায় দখল করে। নিজেদের আত্মগ্লানির কারণে রাজনীতির মূলশক্তি বা কর্মীদের মাঝে হয় বিভেদ, নয় ভেজাল মাল গোডাউনে ঢুকিয়ে দলকে নড়বড়ে করে দেয়। আর যখন যে দল ক্ষমতা হারায় তখন তারা হায় হায় করে, ত্যাগী কর্মীরা মার খায়, লুটেরা সুবিধাবাদীরা নিরাপদে, নয় আপোসে কেটে পড়ে!
কি অদ্ভূত রাজনীতির নীতিহীন আগ্রাসন দেখতে দেখতে বড় বেশি ক্লান্ত লাগে। এ নিয়ে না বলা যায়, না লেখা যায়, না সয়ে যাওয়া যায়। আর মুক্তিযুদ্ধে ও গণতন্ত্রের সংগ্রামে দেখা স্বপ্ন ও অঙ্গীকার অধরাই থেকে যায়। আহারে মন বড় বিষাদ হয়, বেদনায় ভারি হয়! সেই কৈশোর থেকে পুরো যৌবন কি স্বপ্নই না দেখেছিলাম!
বেশি কিছুই চাইনি। চেয়েছিলাম আত্মমর্যাদা নিয়ে অবাধ স্বাধীনতাভোগ করতে। লিখতে হাত খুলে।বলতে প্রাণ খুলে। পারিনি।
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
