কসবা-আখাউড়ার ২২০০ লোককে চাকরি দিয়েছি : আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
প্রকাশিত: ২ মে ২০২৩
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিত করেছেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে ভালোবাসেন। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ বার্তা পৌঁছে দিতেই আমি আপনাদের কাছে এসেছি। কেন তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন? কারণ বাংলাদেশকে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন।
মঙ্গলবার (২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনায় বলা আছে- বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটা উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত করা হবে। আমরা দরিদ্র থাকতে চাই না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঠিক করলেন যারা বাংলাদেশে গৃহহীন তাদেরকে সকলকে ঘর দেবেন। এ রকম চিন্তা শুধু মা-ই করতে পারেন। কারণ তিনি দেশের মানুষকে সন্তানের মতো ভালোবাসেন। সেই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে। শুথু ঘরই না, ঘরসহ খাস জমিও দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী সারাদেশের মধ্যে আমার এলাকা কসবা ও আখাউড়া উপজেলায় সবচেয়ে বেশি ঘর বরাদ্দ দিয়েছেন। সেই ঘর এখনো আমি বানাচ্ছি। যারা গৃহহীন তাদের দিচ্ছি। উন্নয়নের চাকা ঘুরছে। এই চাকা ঘুরতে থাকবে।
আইনমন্ত্রী বলেন, আপনারা আরও জেনে খুশি হবেন কসবা ও আখাউড়া উপজেলার ১৪৮৬ জন শিক্ষিত বেকার যুবককে আমি সরকারি চাকরি দিয়েছি ও ৭০০ জনেরও বেশি লোককে নকল নবিশ বানিয়েছি। সব মিলিয়ে ২২০০ লোককে চাকরি দিয়েছি। এটা সারা বাংলাদেশে আর কোথাও হয়নি। আপনারা খুঁজে দেখতে পারেন। এখন তো ইন্টারনেটের যুগ আপনারা সার্চ করলেই তা বের করতে পারবেন। আমি আপনাদের সন্তান হিসেবে বলি আমি যে উন্নয়ন শুরু করেছি সেই উন্নয়ন অব্যাহত রাখব। আমি আপনাদের সন্তান আর সন্তান হয়েই থাকতে চাই।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মনিয়ন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল প্রমুখ।
সভা শেষে মন্ত্রী দুপুরের দিকে মনিয়ন্ধ ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
