করোনার মধ্যেই বরিশালের পরিবহন শ্রমিক-কর্মচারী ছাঁটাই শুরু
বরিশাল ব্যুরো
প্রকাশিত: ২৯ জুন ২০২০
করোনা প্রাদুর্ভাবের শুরুতে ২ মাসের অধিক যানবাহন চলাচল বন্ধ থাকাকালে শ্রমিক-কর্মচারীদের বেতন দেয়া হয়নি। ২ মাস পর ১ জুন থেকে ফের যানবাহন চলাচল শুরু হওয়ার পর এবার শ্রমিক-কর্মচারী ছাঁটাই শুরু করেছে পরিবহন মালিক কর্তৃপক্ষ।
গত প্রায় ১ মাসে শুধু বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাকরিচ্যুত করা হয়েছে ৮ জন শ্রমিক-কর্মচারীকে। দীর্ঘদিনের কর্ম হারিয়ে চরম বেকায়দায় পড়েছেন তারা। এক মাসে ৮ জন শ্রমিক-কর্মচারী ছাঁটাই হওয়ায় চাকরি হারানোর আতংকে ভুগছেন বরিশালে হাজারো পরিবহন শ্রমিক-কর্মচারী। করোনাকালে শ্রমিক-কর্মচারী ছাঁটাই বন্ধের আহ্বান জানিয়েছেন বরিশালের শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক।
গত ২৪ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ ছিল। এ সময়ে অধিকাংশ মালিক তাদের শ্রমিক-কর্মচারীদের কোনো বেতন দেননি। এতে অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন তারা। আশা ছিল পরিবহন চলাচল শুরু হলে পাল্টে যাবে পরিস্থিতি। কিন্তু গত ১ জুন থেকে গণপরিবহন চলাচল শুরু হওয়ার পর থেকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লা রুটের অনেক কাউন্টারের শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছে।
সাকুরা পরিবহনের টিকিট মাস্টার মো. জহির, কলারবয় মো. হাসু, মো. শহিদ, মো. মালেক, মো. পারভেজ, মো. মিজান ও প্রশান্ত এবং সৌদিয়া পরিবহনের কলার বয় নিলয়কে জুনের প্রথম সপ্তাহে চাকরিচ্যুত করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এ ছাড়া অন্যান্য পরিবহনেও অনেক শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছে। হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করায় চাকরি হারানোর আতংক সৃষ্টি হয়েছে অন্য শ্রমিক-কর্মচারীদের মধ্যেও।
চাকরিচ্যুত মো. হাসু বলেন, ১৭ থেকে ১৮ বছর তিনি সাকুরা পরিবহনে কলার বয়ের চাকরি করেছেন। করোনার কারণে মালিক চালাতে পারছেন না অজুহাত দেখিয়ে তিনিসহ অনেককে ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় তিনিসহ প্রত্যেকে পড়েছেন বিপদে। এখন রিজিকের মালিক ছাড়া কোনো উপায় নেই।
একই অভিযোগ করেছেন চাকরিচ্যুত অন্য শ্রমিক-কর্মচারীরা। তারা বলেন, সরকার বাসের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করেছে। এখন তাদের লোকসান হয় না। তারপরও তারা নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই করে তাদের বিপদে মধ্যে ঠেলে দিয়েছেন। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর পরিস্থিতি মোকাবিলা করছেন বলে জানান।
সাকুরা পরিবহন বরিশালের ম্যানেজার মো. আনিছুর রহমান বলেন, বরিশাল থেকে আগে প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রিপ বাস চলাচল করত। এখন সর্বোচ্চ ৮ থেকে ১০ ট্রিপ দিচ্ছেন। এতেও যাত্রী হয় না। ১০-১২ জন যাত্রী নিয়ে একেকটি বাস গন্তব্যে যাচ্ছে। এতে খরচের টাকাও উঠছে না। বর্তমান প্রেক্ষাপটে খরচ সাশ্রয়ের জন্য কিছু শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আবার কাজে ফিরিয়ে আনার কথা বলেন সাকুরা পরিবহন ম্যানেজার আনিছুর রহমান।
বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নগরীর ২৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ছাঁটাইকৃত শ্রমিকরা বিষয়টি শ্রমিক ইউনিয়নকে অবহিত করেননি। তারা লিখিতভাবে জানালে শ্রমিক ইউনিয়ন বিষয়টি নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা করতে পারত। করোনা প্রেক্ষাপটে শ্রমিকদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এ মুহূর্তে শ্রমিক-কর্মচারী ছাঁটাই অমানবিক।
তিনি শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃতদের ফের কাজে ফেরানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রতি আহ্বান জানান।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ২ মাস বন্ধ থাকার পর পরিবহন চলাচল শুরু হয়েছে। সরকার পরিবহনের ভাড়াও বাড়িয়েছে। এই অবস্থায় পরিবহনের শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা যুক্তিসঙ্গত নয়। এ মুহূর্তে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা অমানবিক। করোনাকালে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করার মতো অমানবিক কাজটি না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান বরিশালের জেলা প্রশাসক।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
