কম্বল পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩
গাইবান্ধা রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশে ছোট ছোট টিনের ঝুপড়ি ঘরে দরিদ্র মা-বাবার সঙ্গে থাকে পটল (৫), আঁখি (৮), শরীফা (৬), নূর আলম (১২), বকুলের (৮) মতো শিশুরা। ঝুপড়ি ঘরে বিকেল থেকেই ঢুকে পড়ে তীব্র হিমেল হাওয়া আর কুয়াশা। গরম কাপড়ের অভাবে গাদাগাদি করে থাকতে হয় তাদের। অতিদরিদ্র এই শিশুদের হাতে গতকাল শনিবার কম্বল তুলে দিল কালের কণ্ঠ শুভসংঘ।অন্যদিকে নওগাঁর ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে নুরানি ও হাফেজিয়া মাদরাসার ১৭৫ জন এতিম শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়েছে।গাইবান্ধা প্রতিনিধি জানান, কম্বল বিতরণের খবরটা আগে থেকেই জানা ছিল শিশুদের। গতকাল দুপুরে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা গাইবান্ধা রেলস্টেশনের কাছে কম্বল নিয়ে পৌঁছানোর অনেক আগে থেকেই মা, দাদিদের সঙ্গে রেললাইনের পাশে রোদ্দুরে দাঁড়িয়ে ছিল ৩০ শিশু। বাড়তি কোনো আনুষ্ঠানিকতা নেই।জেলা শুভসংঘের প্রধান উপদেষ্টা কবি ও লিটলম্যাগ সম্পাদক সরোজ দেব ছোট্ট পটল, আশিক, আসিফের হাতে তুলে দিলেন কম্বল। অন্যদের হাতে কম্বল তুলে দিলেন শুভসংঘের বন্ধুরা।কম্বল পেয়ে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে পটলের মুখ। খুশি কি না জিজ্ঞেস করতেই ফিক করে হেসে দিয়ে বলল, ‘দিনে আইতে (রাত) বড় ঠাণ্ডা লাগে চাচ্চু।যেদিন সূর্য উঠপ্যার নয়, সিদিন এই কম্বলখান গায়োত জড়েয়্যা আঙ্গিনাত বসিয়্যা থাকমো।কবি সরোজ দেব শিশুদের পূর্বপরিচিত। ওরা তাকে দাদু বলে ডাকে। তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে শিশুরা। সরোজ দেব বলেন, ‘শুভসংঘ ঠিক সময়ে অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে।এ শিশুদের পাশে খুব কম মানুষ থাকে। এই ভয়ংকর শীতে ওদের কাঁপতে দেখলে কষ্ট পাই।শিশুদের হাসিমুখ দেখে, আনন্দ-চিৎকার শুনে শুভসংঘের সংগঠক দেবী সাহা বললেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের কর্মী হয়ে এই সময়গুলোতে মন ভরে যায়। বারবার এই মানবিক কাজগুলো করতে চাই। ’ সংগঠক জান্নাতুল মাহা মীম বললেন, ‘কত অল্পে খুশি হয় বাচ্চারা।শুভসংঘের সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক জানালেন, কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধা শুভসংঘ চার দিনের কর্মসূচি নিয়েছে। কম্বল বিতরণ ছাড়া অন্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, গাইবান্ধা সরকারি কলেজ ক্যাপাসে বিভিন্ন বিভাগে আবর্জনা ঝুড়ি স্থাপন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটাসহ সাংস্কৃতিক আয়োজন।ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে নুরানি ও হাফেজিয়া মাদরাসার ১৭৫ জন এতিম শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়েছে। উপজেলার নানাইচ গ্রামের সন্তান সৌদিপ্রবাসী মো. মেহেদী হাসানের সহায়তায় এবং কালের কণ্ঠ শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার থেকে গতকাল পর্যন্ত পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকরা, শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুর রহিম, নানাইচ গ্রামের মো. আব্দুল জব্বার প্রমুখ।গলাচিপার প্রত্যন্ত চরে স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের উদ্যোগগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরবাংলায় স্বাস্থ্য সেবাবঞ্চিত মানুষের কল্যাণে নেমেছে কালের কণ্ঠ শুভসংঘ। সংগঠনটি সেখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। দ্বীপটিতে প্রায় ৭০০ পরিবারের বসবাস। এ উপলক্ষে গতকাল শনিবার চরবিশ্বাস চারবাংলা বাজারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়ন কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
