শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

এখনও উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

ভোলার মেঘনায় ডুবে যাওয়ার দুইদিন পরও তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্যে জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চারটি সাহায্যকারী জাহাজ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শুর 

হবে উদ্ধারকাজ।

চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে অন্য জাহাজের ধাক্কায় ভোলার মেঘনায় ডুবে যায় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-দুই। বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি জাহাজটিকে।

সাগর নন্দিনী-২ এর নাবিক বিল্লাল হোসেন জানান, উদ্ধারে দেরি হওয়ায় জাহাজে থাকা প্রায় সাড়ে ১১ লাখ লিটার ডিজেল ও অকটেনের অনেকটাই নদীতে ভেসে গেছে। কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার হয়েছে অল্প পরিমাণ তেল।

পদ্মা অয়েল কোম্পানি লি. এর সহকারী মহাব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন জানান, জাহাজ উদ্ধারে বিভিন্ন এলাকা থেকে সাহায্যকারী জাহাজ ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

পদ্মা অয়েল কোম্পানি লি. এর আহ্বায়ক তদন্ত কমিটি ও উপ-মহাব্যবস্থাপক (পরিচালন) আসিফ মালেক জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও উদ্ধারকাজে গাফিলতি তদন্তে আলাদা দুইটি কমিটি করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পদ্মা অয়েল। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে তদন্ত কমিটি। আর জাহাজ উদ্ধারে দেরির কারণ হিসাবে বিআইডব্লিউটিএ'র অক্ষমতাকেই দায়ী করছেন।

তদন্ত কমিটি জানায়, ডুবে যাওয়া জাহাজ থেকে তেল সরিয়ে জাহাজটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে উদ্ধারকাজে কত সময় লাগবে সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর