বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

একাদশে জায়গা হারালেন ‘ব্যর্থ’ আশরাফুল

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

করোনার কারণে দীর্ঘ নয় মাস পর পেশাদার ক্রিকেট খেলতে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাস করা মোহাম্মদ আশরাফুল ‘ফেল’ মাঠের ক্রিকেটে। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

ফ্রাঞ্চাইজি এ টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে ৫ রানে আউট হওয়া আশরাফুল নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২৫ রান করে দলের জয়ে অবদান রাখেন।  

এরপর তিন ম্যাচে আশরাফুল ফেরেন ৬, ২০ ও ১ রানে। পাঁচ ম্যাচে সবমিলিয়ে তার সংগ্রহ মাত্র ৫৭ রান।

ধারাবাহিক এমন ছন্দহীন পারফরম্যান্সের কারণেই রোববার খুলনার বিপক্ষে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে একাদশে জায়গা হয়নি আশরাফুলের। তাকে সাইড বেঞ্চে রেখেই মিরপুর শেরেবাংলায় খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

এ রিপোর্ট লেখা অবস্থায় রাজশাহীর সংগ্রহ ১৫ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান। ৫৫ রান করে সাজঘরে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৬ ও ১ রানে ব্যাট করছেন নুরুল হাসান সোহান ও জাকির আলী।

এই বিভাগের আরো খবর