উদ্যোগেই আটকে আছে হেলিপোর্ট নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২
# খিলক্ষেতের কাওলায় ১০০ বিঘা জমিতে হেলিপোর্ট নির্মাণের প্রস্তাব
# প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫০৫ কোটি ৯৩ লাখ টাকা
# এখন হেলিকপ্টারে দিনে গড়ে ১৭০টি ট্রিপ হচ্ছে
দুই বছর আগে দেশে প্রথমবারের মতো হেলিপোর্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিন্তু চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভার প্রভাবে আটকে গেছে হেলিপোর্ট প্রকল্পটি। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে পরিচালনা করা হচ্ছে হেলিকপ্টারের ফ্লাইট। প্রতিদিন প্রায় দুইশ ফ্লাইট পরিচালনা কঠিন হয়ে পড়ছে বেবিচকের জন্য। সরকারের অগ্রাধিকার প্রকল্পের তালিকায়ও নেই বঙ্গবন্ধু হেলিপোর্টের নাম। এ অবস্থায় আন্তর্জাতিক মানের এই হেলিপোর্ট নির্মাণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
হেলিপোর্ট খাতের সংশ্লিষ্টরা জানান, দেশে হেলিকপ্টারে যাতায়াত ক্রমেই বাড়ছে। এখন প্রতিদিন গড়ে ১৭০টি ট্রিপ হচ্ছে। কিন্তু সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতায় এই খাতের ব্যবসা বাড়ছে না। এছাড়া এখন বেসরকারি খাতের হেলিকপ্টারগুলো উড্ডয়নের জন্য প্রতিবার বেবিচক থেকে অনুমতি নিতে হয়। হেলিপোর্ট নির্মাণ করা হলে আলাদাভাবে অনুমতি নিতে হবে না। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকেই চলছে বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টারগুলোর পরিচালনা।
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হেলিপোর্ট নির্মাণে তারা এখনো আশা ছাড়ছেন না। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ বাড়ায় হেলিপোর্ট প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। থার্ড টার্মিনালের কাজটি শেষ হলে সরকার হয়তো হেলিপোর্ট প্রকল্পে অর্থছাড় করবে।

রাজধানী ঢাকার খিলক্ষেতের কাওলা এলাকায় বেবিচকের প্রায় একশ বিঘা জমিতে এই হেলিপোর্ট নির্মাণে প্রকল্প নেওয়া হয়েছিল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫০৫ কোটি ৯৩ লাখ টাকা। চলতি বছরের জুন থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল। প্রস্তাবিত এ হেলিপোর্টের নাম দেওয়া হয়েছিল ‘বঙ্গবন্ধু হেলিপোর্ট’।
বেবিচক সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী বঙ্গবন্ধু হেলিপোর্ট বাস্তবায়ন হলে একসঙ্গে অন্তত ৮০টি হেলিকপ্টার অবস্থান করতে পারবে। কিন্তু সরকার ২০২২-২৩ অর্থবছরে যে ১ হাজার ৪৮৭টি প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু হেলিপোর্ট নেই। যদিও প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে জাপানি উন্নয়ন সহযোগী সংস্থা জাইকাকে প্রস্তাব দিয়েছিল বেবিচক। কিন্তু জাইকা এ প্রকল্পে সম্মতি দেয়নি। পরে বেবিচক সরকারি খরচেই হেলিপোর্ট নির্মাণের উদ্যোগ নেয়। এখন সরকারের অগ্রাধিকারে না থাকায় প্রকল্পটি আটকে আছে।
বঙ্গবন্ধু হেলিপোর্ট প্রকল্পের ডিপিপি অনুযায়ী, কাওলায় হেলিপোর্ট নির্মাণ প্রকল্পের ট্যাক্সিওয়েটি হবে ২ হাজার ৬১৭ বর্গমিটারের। এছাড়া হ্যাঙ্গার এরিয়া ১৬ হাজার ২২৬ বর্গমিটার, টার্মিনাল ভবন ১ হাজার ৮৭৭ বর্গমিটার, ১ হাজার ৫১২ বর্গমিটার ভিআইপি কার পার্কিং, অ্যাকসেস রোডে ১৮ হাজার ৮৭০ বর্গমিটার জায়গা থাকছে। ফায়ার স্টেশনও নির্মাণ করা হবে।
হেলিপোর্টে ইংরেজি ‘ভি’ অক্ষরের আদলে থাকবে ১৩টি শেড। এখানেই হেলিকপ্টার পার্ক করে রাখা হবে। শেডগুলোর উত্তর-দক্ষিণ দিকে দুটি করে হেলিপ্যাড থাকবে। এই হেলিপ্যাডগুলোতে ওঠানামা করবে হেলিকপ্টার। তিন তলাবিশিষ্ট বিশাল টার্মিনালেই থাকবে প্যাসেঞ্জার লাউঞ্জ, নিজস্ব টাওয়ার, অ্যাডমিন ইউনিট, ফুয়েল ট্যাংক, কার পার্কিং, ফুডকোর্ট ও থ্রি হুইলার সিকিউরিটি সিস্টেম।
প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বেবিচকের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট ও মনিটরিং) মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, হেলিপোর্ট নির্মাণে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তারা কিছু পর্যালোচনাসহ সেটি ফেরত পাঠিয়েছে। এখন আমরা বিস্তারিত ফিজিবিলিটি স্ট্যাডির উদ্যোগ নিয়েছি। ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন হলে প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

দেশে বাড়ছে হেলিকপ্টারের চাহিদা
দেশে হেলিকপ্টারের বাণিজ্যিক ব্যবহার ক্রমেই বাড়ছে। আগে বিদেশিরা ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা এই সেবা নিতেন। এখন জরুরি প্রয়োজনে ও বেড়াতে অনেকেই হেলিকপ্টারে যাতায়াত করেন।
বেসরকারি এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) জানায়, দেশে বর্তমানে আরএনআর এয়ারলাইন্সের ১০টি হেলিকপ্টার, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের চারটি, বসুন্ধরার তিনটি, স্কয়ার গ্রুপের তিনটি, বেক্সিমকোর দুটি, পিএইচপি গ্রুপের একটি, বাংলা ইন্টারন্যাশনালের একটি, বিআরবি ক্যাবলসের দুটি, মেঘনা গ্রুপের তিনটি, ইমপ্রেস এভিয়েশনের দুটি, এমএএস বাংলাদেশের দুটি হেলিকপ্টার রয়েছে। এসব বাণিজ্যিক হেলিকপ্টার দিয়ে গড়ে প্রতি মাসে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এখন এই কোম্পানিগুলো আরও সমানসংখ্যক হেলিকপ্টার আনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে।
জানতে চাইলে এওএবি মহাসচিব ও নভোএয়ার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এখন শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টার পরিচালনায় নানান জটিলতায় পড়তে হয়। তাই হেলিকপ্টারের জন্য আলাদা একটা ব্যবস্থা করতে বেবিচককে অনেকবার বলা হয়েছে। তারা যখন উদ্যোগ নিলো তখন আবার সরকার প্রকল্প অনুমোদন দিচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, কয়েক বছর আগেও মাসে হেলিকপ্টারের ফ্লাইট সংখ্যা ছিল এক হাজারের মতো। কিন্তু এখন প্রতি মাসে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। হেলিকপ্টারের ফ্লাইট সংখ্যা বেড়ে যাওয়ায় বিঘ্ন হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল। এ কারণে হেলিপোর্ট নির্মাণে আগ্রহী হয় বেবিচক। কিন্তু সরকারি অর্থায়ন ছাড়া এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
