শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

ইসলামপুর আশ্রয়ণ-২ পরিদর্শন করলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ:

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে নির্মানাধীন ৬১ টি ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি সরেজমিনে কাজের মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন।

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহের উপকরণ ও কাজের মান সরেজমিন পরিদর্শনকালে তিনি উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

প্রকল্পের নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ঘর নির্মিত হচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। জেলা প্রশাসক মহোদয় কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে ঘরের কাজ শেষ করতে নির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে স্থানীয় জনসাধারণ প্রধানমন্ত্রীর গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমাণিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর