ইবি শিক্ষক বাকী বিল্লাহ বিকুল এর দুটি গ্রন্থ প্রকাশ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এর দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটির নাম ‘আলো অন্ধকারে যায়’ (কবিতা) এবং ‘কথাসাহিত্য ও কবিতা : ভাবনার অন্তস্বর’ (প্রবন্ধ)। সম্প্রতি ঢাকার ‘শোভা প্রকাশ’ থেকে বই দুটি প্রকাশিত হয়। বইগুলোর প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর।
কবিতার বই ‘আলো অন্ধকারে যায়’ সম্পর্কে প্রকাশক বলেন, পৃথিবীর চরম এক দুঃসময় এখন। করোনাক্রান্ত বিশ্বে দুঃসহ ও দূর্বিষহ সময় অতিক্রান্ত করছে বিশ্ব মানবসমাজ। মানবজাতির এমন অসহায়ত্ব ক্রন্দনধ্বনি কমই দেখেছে চলমান পৃথিবী। এমন মহামারীর দিনে কবির কলম থেকে মানুষের কষ্ট, দুঃখ ও বেদনার ছবি অপরূপ ভাষায় উঠে এসেছে। কাব্যগ্রন্থটি একদিকে পৃথিবীর চলমান সময়ের জনমানবগোষ্ঠীর অসহায়ত্বের বেদনাবিধুর চালচিত্র; অন্যদিকে সেই পৃথিবীতে বসবাসরত মানবেরই বিচিত্ররূপের এক অসাধারণ দলিল।
প্রবন্ধের বই ‘কথাসাহিত্য ও কবিতা: ভাবনার অন্তস্বর’ প্রসঙ্গে বলেন, এই গ্রন্থটিতে কবিতা ও কথাসাহিত্যের নানা বিষয় আশয় ও চালচিত্র প্রাবন্ধিকের সুদক্ষ লিখনশৈলী ও বুদ্ধিদীপ্ত আলোচনায় উঠে এসেছে। গবেষণামূলক প্রবন্ধের কাজ হলো সাহিত্যের কোনো বিষয়ের ওপর, তথ্যের ওপর সত্য অনুসন্ধানের কষ্টকর চেষ্টা ও ভিন্নতর কোনো কিছু সৃষ্টির নবপ্রচেষ্টা। প্রাবন্ধিক সে বিষয় অত্যন্ত আন্তরিক বলে প্রতীয়মান। একদিকে যেমন বাংলা কথাসাহিত্যের অজানা নানাদিক; অপরদিকে বাংলা কবিতার অনালোচিত নানা বিষয় চমৎকারভাবে উপস্থাপনের প্রাণান্তকর প্রচেষ্টা এখানে বিদ্যমান।
প্রসঙ্গত, ড. বিকুল দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে জড়িত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- কাব্য : মায়াবী উঠোন, হলুদ বসন্ত, খোকাকে খোলা চিঠি ও অন্যান্য কবিতা, খোঁপার গোলাপে প্রেম নেই ও নরক আমার বোন। প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে- বাংলা উপন্যাসে নদী সমাজ ও শ্রমজীবী মানুষ, বঙ্গবন্ধু মননে সৃজনে, অবিনাশী রবীন্দ্রনাথ, কথাসাহিত্যে নদীজীবন বহুকৌণিক দৃষ্টি। বহুসংখ্যক গুরুত্বপূর্ণ গ্রন্থও তিনি সম্পাদনা করেছেন। এছাড়া ছোটোগল্প রচনায়ও তিনি সমান পারদর্শী। বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য, রাজনীতি ও সাম্প্রতিক বিষয়ের ওপর তাঁর নানা লেখা প্রকাশিত হয়। অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও টিএসসিসি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
