বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫১

আট ডাকাতকে আটক করেছে টংগী পূর্ব থানা পুলিশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করেছে পুলিশ

শনিবার (১২ ডিসেম্বর) ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আট ডাকাতকে আটক করা হয়।
 
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, সম্প্রতি নগরীতে চুরি ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো খন্দকার লুৎফুল রহমানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ অভিযান শুরু করি।  থানা এলাকার টঙ্গী রেলগেট, নিমতলী, টঙ্গী বাজার, গাজীপুরা বাঁশপট্টি, হকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। এ অভিযানে ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। 

আটকরা হলেন, জামালপুর জেলার ওজির আলীর ছেলে মো. রুবেল (৩২), গাজীপুর জেলার খালেকের ছেলে বাবু (৩০), জালাল মিয়ার ছেলে সোহাগ (২৭), টঙ্গী ব্যাংক মাঠ বস্তির সোলেমান মিয়ার ছেলে জালাল (৪৬), চাঁদপুর জেলার বাবুল মিয়ার ছেলে আল-আমিন (২২), জামালপুরের হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), টঙ্গী কাঁঠালদিয়া এলাকার সাগর মিয়ার ছেলে ঈমন (১৮) ও একই এলাকার সফিকুল ইসলামের ছেলে মোঃরকি (১৮)।তাদের হেফাজত থেকে একটি চাইনিজ চাপাতি, একটি কাটিং প্লায়ার, দুটি চাঁকু, একটি সুইচ গিয়ার চাঁকু ও পাঁচটি বিভিন্ন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব অপরাধীদে বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার আটকদের সকলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর