অসমাপ্ত কাজ সমাপ্ত হয়নি জয়াসেন গুপ্তার
বকুল আহমেদ তালুকদার(শাল্লা) সুনামগঞ্জঃ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১
দিরাই শাল্লা সড়ক। ২০১১ সালে নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন এমপি সুরঞ্জিত সেনগুপ্ত। কাজের শুরু থেকেই ধীরগতি থাকায় সাত বছরেও প্রকল্পের কাজ শেষ করা যায়নি। ২০১৭ সালের জুনে অসমাপ্ত অবস্থায়ই সমাপ্ত ঘোষণা করা হয় সুনামগঞ্জের দিরাই-শাল্লা সড়ক নির্মাণ প্রকল্প। আদতে সে সড়ক স্থানীয় জনগণের কোনো কাজেই আসেনি। কিন্তু কাজের সমাপ্তের চার বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দিরাই শাল্লা সড়কের নির্মাণ কাজের জন্য নতুন কোনো প্রকল্প অনুমোদন পায়নি। তবে সুনামগঞ্জ আজমিরিগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা তৈরি করতে হাতে নেয়া হয়েছিল এই প্রকল্পটি। যদিও এর কোনো সুফল পায়নি স্থানীয়রা। দুর্বল নির্মাণকাজের কারনে সড়কের বেশিরভাগ অংশই ক্ষয় হয়ে যায়। ১২০ কোটি টাকা ব্যয় করেও সড়কের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়নি। স্থানীয়রা বলছেন সড়কের নামে ১২০ কোটি টাকা জলে গেল। এই সড়ক জনগনের কোনো কাজেই আসছে না। বরং দুর্ভোগ পোহাতে হচ্ছে শাল্লাবাসীর।
এছাড়াও এই প্রকল্পে ১১টি সেতু ও কালভার্টে কোনো সংযোগ সড়ক দেয়া হয়নি। ফলে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ যোগাযোগ বঞ্চিত। দিরাই শাল্লা আঞ্চলিক সড়কের সাড়ে ১৯ কিলোমিটার দৈর্ঘ্যরে নির্মাণকাজের প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ১২০ কোটি টাকা। হাওড়ের বুকে মাটি ভরাট, সড়ক নির্মাণ, বিভিন্ন পয়েন্টে সেতুসহ পুরো সড়কটি পাকা করার কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি সওজ। কাজ অসমাপ্ত রেখে ২০১৭ সালের জুনে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়। ১২০ কোটি টাকার মধ্যে খরচ হয় প্রায় ৯৯ কোটি টাকা। অসমাপ্ত এ সড়ক এলাকাবাসীর কোনো কাজেই লাগেনি। এবার সড়কটি উন্নয়নে নতুন আরেকটি প্রকল্প নিতে চাইছে সওজ। জানা গেছে, ২০১০ সালে সুনামগঞ্জ সফরে গিয়ে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছরই হাওড়ের বুকে মাটি ভরাট করে শুরু হয় সড়কটির নির্মাণকাজ। শুরু থেকেই ধীরগতিতে বাস্তবায়িত হতে থাকে প্রকল্পটি। ২০১৭ সালে যখন অসমাপ্ত রেখে প্রকল্পটির নির্মাণকাজ শেষ বলে ঘোষণা দেয়া হয়, তখনো মাটির কাজ ১৫ শতাংশের মতো বাকি ছিল।
স্থানীয়দের অভিযোগ, বন্যা থেকে সড়কটিকে সুর¶া দিতে ব্লক ফেলা হয় যেনতেনভাবে। ১১টি সেতু-কালভার্ট বানানো হলেও সেগুলোর সঙ্গে সড়কটিকে যুক্ত করা হয়নি। পিচ ঢালাইয়ের কাজও অসমাপ্তই থেকে গিয়েছে। কোনো কোনো স্থানে মাটি ভরাট করেই শেষ করে দেয়া হয় নির্মাণকাজ। পাঁচ বছরে ৯৯ কোটি টাকা খরচ করেও সড়কটিকে ব্যবহার উপযোগী করা যায়নি। মাটি ভরাট করে যেটুকু সড়ক অবকাঠামো দাঁড় করানো হয়েছিল পরপর তিন বছরের বন্যায় তাও বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, সড়কে যেটুকু মাটি ছিল তাও আবার ২০২০ সালের বন্যায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার আনন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস বলেন, স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শাল্লায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু আশ্বাসের কোনো প্রতিফলন ঘটেনি। দিরাই শাল্লা সড়কের কাজ শুরু দেখে কিছুটা আশার সঞ্চার জেগেছিল আমাদের মনে। দিরাই শাল্লা এই সড়কের জন্য আমরা এখনো অন্ধকার জগতেই রয়েছি।
কান্দিগাঁও গ্রামের আব্দুল মন্নান বলেন, ভোট আসলেই আমাদেরকে আশ্বাস দেয়া হয় রাস্তাঘাট করা হবে। কিন্তু ভোট চলে গেলেই এগুলো কথা মনে থাকে না। ২০১৭ সালে উপ নির্বাচনের সময় এমপি জয়াসেন শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ঘোষনা দিয়েছিলেন দিরাই শাল্লার উন্নয়নে স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন তিনি। উপনির্বাচনের পর পুনরায় তিনি এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু আজও পর্যন্ত শাল্লায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।
স্থানীয় এমপি(দিরাই শাল্লা-২) ড. জয়াসেন গুপ্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য দেয়া সম্ভব হয়নি। কারন উনি ফোন রিসিভ করেননি। বিষয়ে শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দিরাই শাল্লা সড়ক আমাদের স্বপ্নের সড়ক। এই সড়কটির কাজ বাস্তবায়ন করার জন্য এমপি মহোদয়ের সাথে আলোচনা করা হবে। তবে আশা করছি অচিরেই একনেকে দিরাই শাল্লা সড়কের প্রকল্প অনুমোদন পাবে।
এবিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ২০১৮ সালের বন্যায় দিরাই-শাল্লা সংশ্লিষ্ট সড়ক বাঁধের বেশকিছু অংশ ভেঙ্গে যায়। ফলে দিরাই উপজেলার সঙ্গে শাল্লার যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন। বর্তমান অবস্থা বিবেচনায় সড়কটির পেভমেন্ট পূননির্মাণ করা প্রয়োজন। প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে ও তা স্থানীয়দের দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। তবে নতুন প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
