অটোরিকশা চালকদের মামলা দিতে ওৎপেতে থাকে পুলিশ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১
জাকির হোসেন সুমন সিলেট
সংবাদ সম্মেলনে পরিবহন নেতাদের অভিযোগ আইনের দোহাই দিয়ে সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মালিক-শ্রমিক নেতারা।
তাদের দাবি, অটোচালকদের মামলা দিতে বিভিন্ন সড়কে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওৎপেতে বসে থাকে পুলিশ প্রশাসন।
নগরের বিভিন্ন স্থানে ১৫টি চেকপোষ্টের মাধ্যমে আইনের দোহাই দিয়ে অতিরিক্ত যাত্রি বহন, ভুল পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রের ত্রুটি দেখিয়ে মামলা ও জরিমানা করার জন্য চালকদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ সদস্যরা। পুলিশ প্রশাসনের এমন হয়রানি সিলেটের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ।
লিখিত বক্তব্যে জাকারিয়া বলেন,করোনা সংক্রমণরোধে দীর্ঘদিন লকডাউন শেষে গত ১১ আগষ্ট থেকে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও সকল ধরণের যানবাহন চলাচল করছ। লকডাউনে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থনৈতিক সংকটে থাকা অটোচালকরা জীবিকা নির্বাহের একমাত্র বাহন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়।
কিন্তু সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিলেটের পুলিশ প্রশাসন ওৎপেতে থেকে অটোরিকশা রাস্তায় বের হওয়া বিভিন্ন অজুহাতে মামলা-জরিমানা করছে। সরকারি ছুটি ও লকডাউন ঘোষণার কারণে অনেক মালিক ও শ্রমিক তাদের ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ নবায়ন করে নিতে পারেন নাই। কিন্তু পুলিশ সেই সুযোগটি কাজে লাগিয়ে শ্রমিকদের উপর যে অবিচার ও জুলুম করছে।
জাকারিয়া আরও বলেন, দীর্ঘদিন থেকে সিলেটের মানুষ সিএনজি চালিত অটোরিকশায় শেয়ারে যাতায়াত করে আসছে। আমরাও তিনজনের স্থলে পাঁচজন যাত্রী বহন করি। কিন্তু করোনা সংক্রমণ রোধে শারিরিক দুরত্ব নিশ্চিত করতে পাছজনের স্থলে তিনজন যাত্রী বহনের নির্দেশনা দেয় সরকার। গত ১১ আগস্ট থেকে সিলেটের ট্রাফিক পুলিশ প্রশাসন হঠাৎ করে সিএনজি চালিত অটোরিকশায় শেয়ারে যাত্রী বহন করতে বলছে। অধিক যাত্রী বহন করলে ৫-৬ হাজার টাকার মামলা দিচ্ছে।
তিনি বলেন, আমরা ১০০ টাকার ভাড়া শেয়ারে ৫জন যাত্রীর কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছি। কিন্তু পুলিশ তিনজনের অধিক যাত্রীবহনে বাধা দেওয়ায় ১০০ টাকার ভাড়ার স্থলে তিনজন যাত্রীর কাছ থেকে ৯০ টাকা নেওয়া হচ্ছে। এতে প্রায়ই যাত্রীদের সাথে আমাদের চালকদের বাকবিতন্ডা ঘটছে। পুলিশের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে এই ভাড়া আদায় ব্যতিত বিকল্প কোন পথ নেই।
পুলিশ প্রশাসন অটোরিকশা শ্রমিকদের উস্কানি দিচ্ছে উল্লেখ করে জাকারিয়া বলেন, পুলিশ প্রশাসন এই শোকের মাসে শ্রমজীবী মানুষকে উস্কানি দিয়ে মাঠে নামাতে চেয়েছিল। আমরা তাদের উস্কানিতে পা দেই নি। ধৈর্য্য ধরে এ পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করে এসেছি। এভাবে জুলম ও বৈষম্যমূলক আচরণ করলে আমরা বসে থাকবো না।
তিনি আরও বলেন,সিলেটের রাস্তায় অবৈধ ব্যাটারি চালিত রিকশা, অটোবাইক, মোটরবাইক, টমটম, প্রাইভেটকার ও লাইটেস যাত্রী পরিবহন করলেও ট্রাফিক প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে না।শুধুমাত্র মামলা-জরিমানা দিয়ে হয়রানি করা হয় অটোরিকশা চালকদের। পুলিশ প্রশাসনকে এমন বৈষম্যমূলক আচরন থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
জাকারিয়া বলেন, আমাদের আরেকটি নতুন বিষফোড়া র্উাড শেয়ারিং। নগরের বিভিন্ন মোড়ে সারিবদ্ধ ভাবে পুলিশের পাশে বসে ডেকে ডেকে যাত্রী বহন করেন মোটরসাইকেল রাইডাররা।এটা কোন নিয়মের মধ্যে না পড়লেও পুলিশ সেটাকে দেখেও না দেখার বান করে। অথচ আমাদের বিভিন্ন পার্কিং স্থানের পাশে এসে এরকম ডাকাডাকি করে যাত্রী নেওয়ার ঘটনাকে কেন্দ্র অনেক সংঘাত-সংঘর্ষ হয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না নিলে কোন অপ্রীতিকর ঘটনার দায়ভার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নিতে হবে।
তিনি আরও বলেন,আমরা গত ১৪ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক ও সভাপতি, আঞ্চলিক পরিবহণ কমিটি, (আর,টি,সি) বরাবরে ০৬ দফা দাবী সম্বলিত একখানা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সভাপতি শাহ মো. দেলওয়ার, সহসভাপতি ইকবাল আহমদ চৌধুরী (সাহাব), যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
