অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:০০ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বোমাবর্ষণ আজ রাতে, ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র লক্ষ্য

যুক্তরাষ্ট্র আজ শনিবার রাতেই ইরানের ওপর এ যাবৎকালের সর্বোচ্চ বোমাবর্ষণ পরিচালনার পরিকল্পনা করেছে। এই তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে।

মন্ত্রী জানান, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে এবং এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করা হবে। তিনি আরও জানান, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়েও যুক্তরাষ্ট্রের ক্ষোভ রয়েছে।

এদিকে ইরানও সামরিক অভিযানে সফলতা দাবি করেছে। যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডার ধ্বংসের খবর দিয়েছে তেহরান। রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এর মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার। হামলা জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে সংঘটিত হয়েছে।

মন্তব্য করুন