বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

বলিউডে তিন দশক: রানি মুখার্জি স্মরণ করছেন ক্যারিয়ারের মাইলফলকগুলো

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের অভিনয়ের জাদু ছড়িয়ে যাচ্ছেন রানি মুখার্জি। একের পর এক ব্যবসাসফল ও হৃদয়ছোঁয়া সিনেমা উপহার দিয়ে তিনি এখনো দর্শকের প্রিয় মুখ। মার্দানি ৩-এর মুক্তির আগে এক সাক্ষাৎকারে রানি অতীতের কিছু স্মৃতি ভাগ করেছেন।

তিনি বিশেষভাবে স্মরণ করেন করণ জোহরের পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘টিনা’ চরিত্র। রানি বলেন, “করণ যখন গল্পটি শুনিয়েছিলেন, তখনই ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম। ওর সততা আর গল্পের বুনন আমাকে মুগ্ধ করেছিল।”

রানি আরও উল্লেখ করেন, ‘সাথিয়া’ ছবির স্বাধীনচেতা চরিত্র তরুণীদের কাছে খুব কাছের হয়ে উঠেছিল, কারণ সেখানে ব্যক্তিগত জীবন ও পেশার ভারসাম্য রক্ষার লড়াই স্পষ্ট ছিল। ‘হাম তুম’-এর রিয়া চরিত্র বলিউডে নারী চরিত্রের সংজ্ঞা বদলে দিয়েছে। রিয়ার বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো নায়ক সাইফ আলি খান-কে চ্যালেঞ্জ করত, যা তৎকালীন বাণিজ্যিক ছবিতে বিরল ছিল।

সব ছবির ভিড়ে ব্ল্যাক রানির কাছে আজও সবচেয়ে স্পেশাল। মিশেল ঢিলোঁর চরিত্রে তার অভিনয় দর্শকদের শিহরিত করেছে। রানি বলেন, “আমি আর কখনও ওই জাদু নতুন করে তৈরি করতে পারব না।” বানশালি যখন তাকে চরিত্রের প্রস্তাব দেন, তখন প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এটি করতে পারবেন। এই অভিজ্ঞতা তাকে জীবন সম্পর্কে কৃতজ্ঞ হতে শিখিয়েছে।

মন্তব্য করুন