প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
রমজান মাসের শেষ ১০ দিন পবিত্র কাবা শরিফে ইবাদত-বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ রবিবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’
মন্তব্য করুন